মাছের উৎপাদন বাড়াতে জলাশয়গুলোকে আগের অবস্থায় নিয়ে আসবো: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৮ জুলাই ২০১৯, ১৭:০৬আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১৭:১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাড়ির আশপাশের ডোবা, পুকুর ও জলাশয়কে ফেলে না রেখে সেগুলোতে মাছ চাষ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের যত জলাশয়, পুকুর, খাল, বিল রয়েছে, সেগুলোকে আমরা পূর্বাবস্থায় ফিরিয়ে আনবো। যেন মৎস্য উৎপাদন বাড়তে পারে।’ বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে (কেআইবি) জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯’র উদ্বোধনের সময় তিনি এসব বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা খাদ্যের চাহিদা পূরণ করেছি। এখন দৃষ্টি পুষ্টির দিকে। বিল, ঝিল, হাওর, বাঁওড়, নদী-নালায় পরিকল্পিতভাবে মাছ চাষ করতে হবে। মাছের চেয়ে এত নিরাপদ আমিষ আর নেই।’

আওয়ামী লীগ সরকারের শতবর্ষ মেয়াদি ডেল্টা পরিকল্পনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘নদীমাতৃক বাংলাদেশে আমরা নদীগুলোকে ড্রেজিং করছি। যেন এর প্রবাহ ও নাব্য বাড়ে। আর পানির প্রবাহ বাড়লে মাছের উৎপাদন বাড়বে। একইসঙ্গে জলবায়ু পরিবর্তনজনিত যেকোনও দুর্যোগ মোকাবিলা আরও সহজ হবে।’

অনুষ্ঠানে মৎস্য চাষ, রেণু উৎপাদনসহ মৎস্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ অবদানের জন্য জাতীয় মৎস্য পুরস্কার ২০১৯ প্রদান করেন প্রধানমন্ত্রী। পুরস্কার হিসেবে ৮ ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে স্বর্ণপদক ও ৫০ হাজার টাকার করে চেক এবং ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে রৌপ্য পদক এবং ৩০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। সূত্র: বাসস

/এমএনএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম