খাদ্যে ভেজালকারীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৯, ১৬:৪০আপডেট : ১৯ জুলাই ২০১৯, ১৬:৫৪

খাদ্যে ভেজাল নিয়ে আলোচনা সভা খাদ্যে ভেজালকারীদের সর্বোচ্চ শাস্তির দা‌বি জা‌নানো হয়েছে। শুক্রবার (১৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে চ্যারিটি মানবকল্যাণ সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত ‘খাদ্যে ভেজাল নকল ওষুধ প্রস্তুত ও আমাদের দায়’ শীর্ষক আলোচনা সভায় বক্তরা এ দা‌বি জানান।

সভায় জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান সংসদ সদস্য মুহাম্মদ শফিকুর রহমান বলেন,‘সবচেয়ে দুঃখজনক হচ্ছে প্রফেসর আ ব ম ফারুকের গবেষণার পরও পাস্তুরিত দুধের কারবারিরা বললেন  এগুলো ঠিক না। ওই ভদ্রলোককে হুমকিও দেওয়া হয়েছিল। এখন দাবি জানাই, বিএসটিআই-এর যে কর্মকর্তা অধ্যাপক ফারুকের রিসার্চকে কটাক্ষ করেছিলেন তাকে শাস্তি হোক। একইসঙ্গে পাস্তুরিত দুধের কোম্পানিগুলো এবং যারা খাদ্যে টেক্সটাইলের রঙ ব্যবহার করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক।’ 

বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরামের সভাপতি কবীর চৌধুরী তন্ময় বলেন, ‘১৮ কোটি মানুষের কথা চিন্তা করে সরকার ভেজালের বিরুদ্ধে কঠোর হবে। খাদ্যে ভেজাল ও নকল ওষুধ প্রস্তুতকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির বিধান নিশ্চিত করাতে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,আয়োজক সংগঠনের সভাপতি এম নুরুদ্দিন খান, লেখক ও গবেষক অধ্যাপক আব্দুল মান্নান, সাবেক তথ্য সচিব নাসির উদ্দিন প্রমুখ।

 

/এইচএন/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি