সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবি’র বিভিন্ন ভবনে তালা

ঢাবি প্রতিনিধি
২১ জুলাই ২০১৯, ১২:০৬আপডেট : ২১ জুলাই ২০১৯, ১৩:৪৯

ঢাবির ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে রবিবার (২১ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রধান ফটকসহ ক্লাসরুমে তালা লাগিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। এর আগে তারা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবন, কলাভবন, ব্যবসায় অনুষদ ভবন, সমাজবিজ্ঞান অনুষদের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন। প্রশাসন দাবি মেনে না নেওয়া পর্যন্ত তালা খোলা হবে না বলে জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায় অবস্থান নিয়েছেন। তারা টিএসসির মোড়ে বেরিকেড দিয়ে সব রাস্তা বন্ধ করে দিয়েছেন। ফলে ওই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। 

‘ঢাবির বাস আটকা কেন, প্রশাসন জবাব চাই’, ‘আশ্বাস বা প্রতারণা, চলবে না চলবে না’, ‘সাত কলেজের ঠিকানা, ঢাবি হবে না’, ‘রাখতে ঢাবির সম্মান, সাত কলেজ বেমানান’ ইত্যাদি স্লোগান দিতে শোনা গেছে। 

টিএসসিতে বেরিকেড দিয়েছেন শিক্ষার্থীরা

আন্দোলনকারীদের চার দফা দাবির মধ্যে রয়েছে, চলতি শিক্ষাবর্ষ থেকেই অধিভুক্ত সাত কলেজের অধিভুক্তি বাতিল করতে হবে, দুই মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষার ফলাফল দিতে হবে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজেশন করতে হবে, ক্যাম্পাসে যানবাহন নিয়ন্ত্রণ এবং রিকশাভাড়া নির্ধারণ করতে হবে। 

কলাভবনের প্রধান ফটকে তালা

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, ‘ক্লাস, পরীক্ষা বর্জন করে অন্যের ক্ষতি করে কোনও আন্দোলন শুভ হয় না। আমরা তাদের সঙ্গে বসতে চেয়েছি। কিন্তু তারা কোনও কথাই শুনছে না। আলোচনা ছাড়া সমাধান হবে কী করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিবেকবান। আমরা আশা করছি, তারা আমাদের ডাকে সাড়া দিয়ে ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করবে।’

প্রসঙ্গত, সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে কয়েকদিন ধরে শিক্ষার্থীরা নানা কর্মসূচি দিয়ে আসছেন। এরপরও প্রশাসনের পক্ষ থেকে কোনও আশ্বাস না পেয়ে আন্দোলনকারীরা রবিবার থেকে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা ক্লাস-পরীক্ষা বর্জন করে ক্লাসরুমসহ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের