গণপিটুনিতে অংশ নেওয়া প্রত্যেককেই শাস্তি পেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৯, ১৫:৫৯আপডেট : ২৩ জুলাই ২০১৯, ১৬:১৪

 গুজবে বিশ্বাস করে গণপিটুনির মতো অন্যায় কাজে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘যারা বিবেচনা না করে আইন নিজের হাতে তুলে নিচ্ছে, যারা গণপিটুনিতে অংশ নিচ্ছেন, তাদের একজন বা একশ’ জনও যদি এমন ঘটনা ঘটান, শাস্তি একই রকম হবে। এই ধরনের হত্যাকাণ্ড ঘটলে আমরা দোষীদের অবশ্যই আইনের মুখোমুখি করবো। আইন অনুযায়ী তাকে শাস্তি পেতেই হবে।’

মঙ্গলবার (২৩ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সোশ্যাল মিডিয়া ও পরস্পর পরস্পরের মাধ্যমে গুজব সৃষ্টি করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হচ্ছে, যেগুলো কারোও কাম্য নয়। এসবের কোনও ভিত্তি নেই। এ ধরনের কোনও ঘটনা আর যেন না ঘটে। যারা কোনও বিবেচনা ছাড়াই আইন নিজের হাতে তুলে নিচ্ছেন, তাদের প্রতি অনুরোধ, আইন নিজের হাতে তুলে নেবেন না। যদি কারো বিষয়ে সন্দেহ হয়, তাহলে আইন প্রয়োগকারী সংস্থার কাছে সোপর্দ করুন। তাদের ফোনে জানান, অথবা ৯৯৯ প্রচলিত রয়েছে, সেখানে জানান।’

তিনি আরও বলেন, গণপিটুনি দিয়ে হত্যার সঙ্গে জড়িতদের ভিডিও দেখে শনাক্ত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। ইতোমধ্যে ৮১ জনকে গ্রেফতার করেছি, আরও গ্রেফতার করবো।

সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, এখন পর্যন্ত গণপিটুনিতে সারাদেশে নিহত হয়েছেন ৬ জন, আহত হয়েছে ১৫ জন, এ পর্যন্ত মামলা হয়েছে ৯টি, জিডি হয়েছে ১৫টি এবং সর্বমোট গ্রেফতার আছে ৮১ জন। বাড্ডার রেণু হত্যার ঘটনায় আটক হয়েছে ছয় জন।

মন্ত্রী দেশের শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদের ইমামদের মাধ্যমে এ বিষয়ে সচেতন করার কাজ চলছে বলেও জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানসিক প্রতিবন্ধীরাই গণপিটুনির শিকার হচ্ছেন বেশি। এনজিও কর্মীদেরও এ ধরনের ঘটনার শিকার হতে হয়েছে। আমরা দেখেছি ব্যক্তিগত আক্রোশে ধামরাইয়ে রটনা রটিয়ে গণপিটুনির ঘটনা ঘটেছে।

সামাজিক শাসনের অবক্ষয়ে এ ধরনের ঘটনা ঘটছে বলে মন্তব্য করেন মন্ত্রী।

/এসএমএ/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম