‘আইসিডিডিআরবি ও সিডিসিপি’র গবেষণায় ডিএসসিসির মশার ওষুধের নমুনা নেওয়া হয়নি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৯, ১৭:৪৮আপডেট : ২৩ জুলাই ২০১৯, ১৮:১২

কথা বলছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) ও রোগ নিয়ন্ত্রণ ও নিরাময় কেন্দ্র (সিডিসিপি) যৌথভাবে যে গবেষণা করেছে তাতে ডিএসসিসি’তে ব্যবহৃত মশা মারার ওষুধের নমুনা নেওয়া হয়নি।

মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে নগর ভবনে বিদ্যমান মশার ওষুধের কার্যকারিতা এবং মশক নিয়ন্ত্রণের লক্ষ্যে নতুন ওষুধ নির্ধারণ সংক্রান্ত বিষয়ে এক সভায় তিনি এ দাবি করেন। স্বাস্থ্য অধিদফতরসহ ১০ সংস্থার সমন্বয়ে এ সভা হয়।

সাঈদ খোকন বলেন, ডিএসসিসি’তে ব্যবহৃত মশার ওষুধের কার্যকারিতা নিয়ে আলোচনা-সমালোচনা রয়েছে। সমালোচনা নিরসনে ডিএসসিসি সিদ্ধান্ত নিয়েছে, সরকারের ম্যান্ডেট পাওয়া সংস্থা রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) আমরা আমাদের মশার ওষুধ সরবরাহ করবো। তারা এটা পরীক্ষা-নিরীক্ষা করে যদি ঠিক বলে জানায়, তবে আমরা তা ব্যবহার করবো। আর যদি জানায়, এর কোনও একটি অংশ অকার্যকর, তবে তাদের সাজেশন আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে পাঠাবো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলেই আমরা ব্যবহার শুরু করবো।’

তিনি আরও বলেন, সরকারি প্রতিষ্ঠান হিসেবে সিটি করপোরেশন ও সব পৌরসভা আইইডিসিআরকে ওষুধের সেম্পলগুলো দিয়ে থাকে। তারা যে প্রেসক্রিপশন দেয়, সে অনুযায়ী আমরা তা ব্যবহার করে থাকি।

সাঈদ খোকন বলেন, মশার ওষুধে তিন ধরনের উপাদান থাকে। তারা (আইসিডিডিআরবি ও সিডিসিপি) মাত্র একটি উপাদান নিয়ে গবেষণা করেছে। কিন্তু সিটি করপোরেশন যে ওষুধ ব্যবহার করে, সেটাকে নমুনা হিসেবে নিয়ে তারা কোনও গবেষণা করেনি। তারা তাদের মতো করে গবেষণা করেছে। আমার মনে হয়, এই বক্তব্যের পর যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তা কেটে যাবে।
এ সময় আরও ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. শরিফ আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের অতিরিক্ত পরিচালক (পিএ অ্যান্ড কিউসি) এ জেড এম ছাব্বির ইবনে জাহান, আইসিডিডিআরবির অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট ড. মো. শফিউল আলম, স্বাস্থ্য অধিদফতরের রোগী নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক ও সংক্রামক রোগ নিয়ন্ত্রণের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. সানিয়া তহমিনা, আইইডিসিআর-এর পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা প্রমুখ।

/এসএস/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম