ঈদের আগেই বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করা হবে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০১৯, ১৩:৪০আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১৩:৪৩

ওবায়দুল কাদের বন্যায় দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‌‘ঈদের আগেই বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক মেরামত করা হবে। ঈদের যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের নির্দেশ দেওয়া হয়েছে।’

বুধবার (২৪ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসব কথা বলেন তিনি।

তিনি এসময় দুই মাসের মধ্যে ফিটনেসবিহীন গাড়ির ফিটনেস পরীক্ষা সম্পন্ন করা হবে বলেও জানান। মন্ত্রী বলেন, ‘উচ্চ আদালত দুই মাসের মধ্যে ফিটনেসবিহীন গাড়ির ফিটনেস সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। এটি সঠিক সিদ্ধান্ত। তবে এর আগেই মন্ত্রণালয় থেকে বিআরটিএ-কে ফিটনেস বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশনায় বলা হয়েছে সারাদেশে ফিটনেসবিহীন গাড়ি চার লাখ ৭৯ হাজার এসব গাড়ির ফিটনেস দুই মাসের মধ্যে সম্পন্ন করতে হবে। তবে সংখ্যাটি এত নয়, আবার কমও নয়। যে পরিমাণ আছে প্রয়োজনে সপ্তাহে ছয় দিন কর্মদিবস নির্ধারণ করে এগুলোর পরীক্ষা রসম্পন্ন করা হবে।’

কাদের বলেন, ‘যদি কর্মঘণ্টা ৯টা-৫টার পরিবর্তে যদি ৯টা থেকে রাত ৯টাও লাগে তারপরেও দ্রুত ফিটনেস সমস্যা সমাধান করা হবে।’

/এসএমএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম