প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ হচ্ছে আরও ১০ হাজার দফতরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০১৯, ১৯:১২আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১৯:১৪

 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য আরও ১০ হাজার ৮৪ জন দফতরি কাম প্রহরী নিয়োগের কার্যক্রম চলমান চলছে। প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে এই নিয়োগ কার্যক্রম দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির তৃতীয় বৈঠকের কার্যপত্র থেকে এ তথ্য জানা গেছে। বুধবার (২৪ জুলাই) সংসদ ভবনে কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে কমিটির দ্বিতীয় বৈঠকে নৈশপ্রহরীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন ও জাতীয়করণকৃত ২৬ হাজার ১৯৩টি বিদ্যালয়ে দফতরি কাম নৈশপ্রহরী পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর সুপারিশ করা হয়। ওই সুপারিশের আলোকে প্রস্তাব পাঠানোর বিষয়ে কিছু বলা না হলেও বিদ্যমান পদগুলোর নিয়োগ কার্যক্রম তুলে ধরা হয়। এতে বলা হয় দফতরি কাম প্রহরীর সৃজিত পদের সংখ্যা ৩৬ হাজার ৯৮৮টি। এর মধ্যে ২৬ হাজার ৯০৪টি বিদ্যালয়ে দফতরি নিয়োগ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট ১০ হাজার ৮৪টি পদে নিয়োগের কার্যক্রম চলছে।

ডিজিটাল প্রাথমিক শিক্ষা প্রকল্পের আওতায় নির্বাচিত ৫০৯টি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল ক্লাসরুম তৈরির জন্য ৫টি লটে দরপত্র আহ্বান করা হয়েছে বলেও বৈঠকে জানানো হয়েছে।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে জানানো হয়েছে, বান্দরবান জেলার লামা, আলীকদম ও থানচি উপজেলার অফ গ্রিড স্কুলগুলোতে সোলার সিস্টেম স্থাপনে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া প্রকল্পভুক্ত ওই এলাকার বিদ্যালয়ে নিরাপদ পানি সরবরাহে ডিপ-টিউবওয়েল স্থাপনের কাজ শুরু হয়েছে।

বৈঠকে কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান চলমান প্রকল্পগুলোর অধিকতর সুষ্ঠু বাস্তবায়নে সকলকে স্বচ্ছতার সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, সদস্য ইসমাত আরা সাদেক, আলী আজম, মো. নজরুল ইসলাম বাবু, শিরীন আখতার ও ফেরদৌসী ইসলাম অংশগ্রহণ করেন।

 

 

/ইএইচএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম