ব্রিটিশ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা হিসেবে আম পাঠালেন শেখ হাসিনা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ জুলাই ২০১৯, ১২:৫২আপডেট : ২৭ জুলাই ২০১৯, ১৩:৪৫

২০১৮ সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বরিস জনসন বাংলাদেশ সফরে এলে প্রধানমন্ত্রী তাকে চা উপহার দেন (ছবি: দ্য টেলিগ্রাফ) নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে বাংলাদেশের বিখ্যাত ফজলি আম এবং ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বর্তমানে এক সরকারি সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় বরিস জনসনকে ফজলি আম ও ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরিস গত বৃহস্পতিবার নতুন প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন।

প্রেস সচিব জানান, লন্ডনে বাংলাদেশি হাইকমিশনের দুই জন কর্মকর্তা স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০নং ডাউনিং স্ট্রিটে গিয়ে সেখানকার সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই উপহার পৌঁছে দেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট কর্মকর্তা আন্তরিকতার সঙ্গে এই উপহার গ্রহণ করেন এবং এগুলো তারা বরিস জনসনের কাছে পৌঁছে দেবেন বলে আশ্বাস দেন। 

এর আগে প্রধানমন্ত্রী বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ এবং প্রিন্স চার্লসের কাছেও একই উপহার পাঠিয়েছেন বলে ইহসানুল করিম জানান।

ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ নিযুক্ত হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের সম্মেলন এবং অন্যান্য অনুষ্ঠানে যোগদান করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৯ জুলাই লন্ডন পৌঁছান। গত ২২ জুলাই লন্ডনের একটি হাসপাতালে তার বাম চোখে একটি অস্ত্রোপচার করা হয়। সূত্র: বাসস। 

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী