বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এডিপি বাস্তবায়নের হার ৯৫ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০১৯, ১৬:৫০আপডেট : ২৮ জুলাই ২০১৯, ১৬:৫৩

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এডিপি বাস্তবায়নের হার ৯৫ শতাংশ সদ্য সমাপ্ত ২০১৮-১৯ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ৯৫ দশমিক ৪৭ শতাংশ বাস্তবায়ন করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। ২০১৮-১৯ অর্থবছরে মন্ত্রণালয়ের সংশোধিত এডিপিভুক্ত মোট ৩০টি প্রকল্পের জন্য বরাদ্দ ছিল ৭৪২ কোটি টাকা। রবিবার (২৮ জুলাই) মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব রীনা পারভীনের সভাপতিত্বে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এডিপি বাস্তবায়নের অগ্রগতি-সংক্রান্ত পর্যালোচনা সভা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, এ বছরের জুন পর্যন্ত মোট বরাদ্দের শত ভাগ অর্থাৎ ৭৪২ কোটি টাকা অবমুক্ত করা হয়েছে। একই সময়ে ৭০৮ কোটি ৩৭ লাখ ৬২ হাজার টাকা মূল্যমানের কাজ সম্পাদিত হয়েছে যা বরাদ্দের বিপরীতে আর্থিক অগ্রগতির হার ৯৫ দশমিক ৪৭ শতাংশ। এডিপিভুক্ত মোট ৩০টি প্রকল্পের মধ্যে বস্ত্র অধিদফতর ১৬টি, বাংলাদেশ তাঁত বোর্ড ছয়টি, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড দুইটি, পাট অধিদফতর একটি, বিজেএমসি তিনটি ও বিএসআরটিআই একটি প্রকল্প বাস্তবায়ন করছে।
সভায় সচিব নতুন অর্থবছরের প্রথম থেকেই প্রকল্প বাস্তবায়নের অগ্রগতির হার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করার জন্য প্রকল্প পরিচালকদের নির্দেশ দেন। এছাড়া তিনি প্রকল্পে গুণগত মানসম্পন্ন যন্ত্রপাতি কেনার পরামর্শ এবং যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে সরকারি ক্রয় বিধি পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করার পরামর্শ দেন।
সভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প পরিচালক এবং প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

/এসআই/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম