সমুদ্রদূষণে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে আবারও যাচাই করবে কউক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০১৯, ২০:৩৯আপডেট : ২৮ জুলাই ২০১৯, ২৩:১৩



কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) সমুদ্রদূষণে অভিযুক্ত কক্সবাজারের ২৪ হ্যাচারি ও ২১৬টি হোটেল-মোটেলের অবস্থা আবারও যাচাইয়ে নামছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)। দূষিত পানি ও মানববর্জ্য ফেলে সমুদ্র দূষিত করার অভিযোগে অভিযুক্ত এসব প্রতিষ্ঠানকে ২ বছর আগে চিঠি দেওয়া হয়েছিল। তবে এর বেশিরভাগই কার্যকর পদক্ষেপ না নেওয়ায় কউক নতুন করে ব্যবস্থা নিতে ১ মাসের সময় দিয়েছে। আগামী ১ আগস্ট থেকে হ্যাচারি ও হোটেল-মোটেলগুলো জরিপ করে তালিকা করা হবে।

রবিবার (২৮ জুলাই) সংসদ ভবনে অনুষ্ঠিত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে কউকের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
কউক জানায়, কক্সবাজারের হোটেল-মোটেল, গেস্ট হাউজ ও কজেটগুলোকে বর্জ্য ব্যবস্থাপনা এবং স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি)/সোকওয়েলসহ ৩ স্তরের সেপটিক ট্যাংক স্থাপনের জন্য ২০১৭ সালে নোটিশ দেওয়া হয়। এছাড়া হ্যাচারিগুলোকে বিষাক্ত পানি পাইপের মাধ্যমে সমুদ্রে না ফেলার বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়। কিন্তু তারা কার্যকর ব্যবস্থা না নেওয়ায় গত ২০ জুন অভিযুক্ত ২৪টি হ্যাচারি ও ২১৬টি হোটেল-মোটেলকে ১ মাসের মধ্যে এসটিপি ও ৩ স্তরের সেপটিক ট্যাংক স্থাপনের কাজ শুরু করে কউককে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

পূর্বাচলের ‘আইকন টাওয়ার’ নির্মাণকাজের অগ্রগতি নিয়ে আলোচনা
বৈঠকে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ‘আইকন টাওয়ার’ নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়। জানানো হয়েছে, টাওয়ার নির্মাণে প্রিলিমিনারি মাস্টার প্ল্যান পর্যালোচনার জন্য একটি কারিগরি কমিটি গঠনের প্রস্তাব প্রক্রিয়াধীন আছে। প্রস্তাবিত কমিটির সুপারিশের ভিত্তিতে লে-আউট প্ল্যানসহ ডিটেইল ড্রয়িং-ডিজাইন চূড়ান্ত করা হবে।
এছাড়াও পূর্বাচল প্রকল্পে যে উন্মুক্ত জায়গা রাখা হয়েছিল সেগুলোতে পিপিপি-র ভিত্তিতে বহুতল ভবন নির্মাণ, শান্তিনগর-ঝিলমিল ফ্লাইওভার কাজের বাস্তব অগ্রগতি ও পূর্বাচল প্রকল্পে মাটির নিচ দিয়ে বৈদ্যুতিক ক্যাবল স্থাপনের বিষয়ে বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
বৈঠকে কমিটি চলমান প্রকল্পগুলো বাস্তবায়নে আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।
কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বজলুল হক হারুন, মো. জিল্লুল হাকিম, আনোয়ারুল আশরাফ খান, সৈয়দা জোহরা আলাউদ্দিন এবং বেগম ফরিদা খানম অংশ নেন।

/ইএইচএস/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম