ডেঙ্গু পরীক্ষায় ৫০০ টাকার বেশি নিলে অভিযোগ জানাবেন যেখানে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০১৯, ১৩:৩৩আপডেট : ২৯ জুলাই ২০১৯, ১৯:১৬

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ডেঙ্গু শনাক্তে সব ধরনের পরীক্ষার ফি ৫০০ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। কোনও প্রতিষ্ঠান নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা নিলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মনিটরিং সেলে অভিযোগ জানাতে বলা হয়েছে। অভিযোগ জানানোর নম্বরগুলো হলো— ০১৩১৪৭৬৬০৬৯ ও ০১৩১৪৭৬৬০৭০। ল্যান্ড ফোনেও ০২-৪৭১২০৫৫৬ ও ০২-৪৭১২০৫৫৭ এই দুই নম্বরে অভিযোগ করা যাবে।

সোমবার (২৯ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধানের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু সংক্রান্ত সব পরীক্ষার ফি সরকারি হাসপাতালে বিনামূল্যে ও বেসরকারি হাসপাতালে ৫০০ টাকা নির্ধারণ করে দিয়েছেন। ২৮ জুলাই থেকে এই নতুন মূল্য কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, এখন থেকে ডেঙ্গুর মূল পরীক্ষা এনএসওয়ান (NS1)-এর জন্য সর্বোচ্চ ৫০০ টাকা নেওয়া যাবে। অন্যদিকে, আইজিজি (IgG) ও আইজিএম (IgM)- এই দুটি পরীক্ষার মূল্যও নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। এছাড়া, সিবিসি (CBC) পরীক্ষার মূল্য হবে ৪০০ টাকা। কোনও হাসপাতাল এর বাইরে ফি রাখতে পারবে না। যদি কেউ বেশি টাকা দাবি করে তাহলে উপরোক্ত নম্বরে অভিযোগ দেওয়া যাবে।

জেএ/ইউআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম