দ্রুততম সময়ের মধ্যে মশা নিধনের নতুন ওষুধ আনা হবে : সাঈদ খোকন (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০১৯, ১৮:৩০আপডেট : ৩০ জুলাই ২০১৯, ২১:১১

ডেঙ্গু মশার প্রজনন স্থলের খোঁজে অভিযানে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন

বর্তমান ব্যবহৃত মশার ওষুধ শতভাগ অকার্যকর নয় দাবি করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, তবুও কার্যকর নতুন ওষুধ আনার সকল প্রক্রিয়া দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হবে।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে রাজধানীর শান্তিনগর এলাকায় এডিস মশার লার্ভা নিধনে চলমান মোবাইল কোর্টের কার্যক্রম সরেজমিন পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

ডিএসসিসির মেয়র সাঈদ খোকন বলেন, ডেঙ্গু মশা নিধনে আমাদের ৫৭টি ওয়ার্ডে মশার ওষুধ ছিটানোর কার্যক্রম অব্যাহত আছে। সেই সঙ্গে কোনও বাসা-বাড়ি কিংবা নির্মাণাধীন ভবনে যদি কোনও এডিস মশার লার্ভা পাওয়া যায় তাহলে ওই বাড়ির মালিককে জরিমানা করার জন্য  অভিযান চলছে। যতক্ষণ পর্যন্ত আমরা এডিস মশা নির্মূল করতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

কার্যকর মশার ওষুধের ব্যাপারে কী সিদ্ধান্ত হয়েছে এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, নতুন ওষুধের ব্যাপারে প্রক্রিয়া চলছে। দ্রুততম সময়ের মধ্যে এ কাজ আমরা সম্পন্ন করবো। এ কাজে যেসব জটিলতা ছিল প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে সেগুলো আমরা কাটিয়ে উঠেছি। নিরসন করেছি। দ্রুততম সময়ের মধ্যে আরও বেশি কার্যকর ওষুধ আমরা সংগ্রহ করবো। বর্তমানে যে ওষুধ রয়েছে সেটা শতভাগ যে অকার্যকর এটা বলা যাবে না। এটার কিছু অংশ অকার্যকর। কিন্তু, যতক্ষণ পর্যন্ত আমরা নতুন ওষুধ সংগ্রহ করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা বর্তমানের ওষুধ দিয়ে মশা নিধন কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

একটি আবাসিক ভবনে টর্চ মেরে মশার প্রজনন স্থল খুঁজছেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন

সে ওষুধ আনতে কতদিন লাগতে পারে এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, আপনারা জানেন যে এর মধ্যে ঈদের একটা ছুটি চলে আসছে। সেখানে আমাদের টাইম একটু নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু দ্রুত সময়ের মধ্যে, প্রয়োজনে যদি এ ওষুধ বিমানে করে আনতে হয় সেটিও সরকার ব্যবস্থা করবে।

/এসএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম