দেশে ফলের ঘাটতি ৫৭ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০১৯, ২০:৩৭আপডেট : ৩০ জুলাই ২০১৯, ২০:৪০





সংসদীয় কমিটির বৈঠক দেশে চাহিদার তুলনায় ফলের ঘাটতি ৫৭ শতাংশ। ১১ দশমিক ৬৮ মিলিয়ন মেট্রিক টন চাহিদার বিপরীতে ফল উৎপাদন হয় ৫ দশমিক শূন্য ৭ মিলিয়ন মেট্রিক টন। ঘাটতির পরিমাণ ৬ দশমিক ৬১ মিলিয়ন মেট্রিক টন।
মঙ্গলবার (৩০ জুলাই) সংসদ ভবনে অনুষ্ঠিত কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকের কার্যপত্রে এ তথ্য তুলে ধরা হয়।
কার্যপত্রের তথ্যমতে, বাংলাদেশে প্রচলিত ও অপ্রচলিত ফলের জাত ৭০টি। দেশের শূন্য দশমিক ১৬ মিলিয়ন হেক্টর জমিতে ফল চাষ হয়। উৎপাদিত ফলের মধ্যে জানুয়ারি-এপ্রিল সময়ে ১৯ শতাংশ, মে-আগস্ট সময়ে ৬০ শতাংশ ও সেপ্টেম্বর-ডিসেম্বর সময়ে ২১ শতাংশ উৎপাদিত হয়।
বৈঠকে জানানো হয়, বাংলাদেশ সামগ্রিকভাবে ফল উৎপাদনে বিশ্বের ২৮তম দেশ। আম উৎপানে সপ্তম ও পেয়ারা উৎপাদনে অষ্টম স্থানে রয়েছে।
বৈঠকে জানানো হয়, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এখন পর্যন্ত ৩৫ প্রজাতির ফলের ৮৪টি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছে। এছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২৪ প্রজাতির ফলের ৮৪টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৫ প্রজাতির ফলের ৭টি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর থেকে ফলের ২ প্রজাতির ২টি জাত উদ্ভাবন করা হয়েছে।
কমিটির সভাপতি মতিয়া চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, ইমাজ উদ্দিন, মোসলেম উদ্দিন, আব্দুল মান্নান, মামুনুর রশীদ, জয়া সেন গুপ্তা ও হোসনে আরা বৈঠকে অংশ নেন।

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম