ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার আশ্বাস বিজিএমইএ’র

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩১ জুলাই ২০১৯, ০৯:১১আপডেট : ৩১ জুলাই ২০১৯, ০৯:২৫

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিজিএমইএ'র নেতারাঈদুল আজহার আগেই শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদনকারী ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) নেতারা। মঙ্গলবার (৩০ জুলাই) বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তারা এ প্রতিশ্রুতি দেন।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে বিজিএমইএ’র সভাপতি ড. রুবানা হক বলেন, ‘শ্রমিকরা ঈদুল ফিতরের আগে বেতন ও  বোনাস পেয়েছিল। আশা করি, ঈদুল আজহার আগে সব পোশাক শ্রমিক তাদের বেতন ও উৎসব ভাতা পাবেন।’
বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফ করেন।
বিজিএমইএ’র নবনির্বাচিত নেতারা বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাদেরকে অভিনন্দন জানান এবং তরুণ প্রজন্ম থেকে উদ্যোক্তা তৈরির প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
রাষ্ট্রপতির উদ্ধৃতি দিয়ে প্রেস সচিব বলেন, ‘তরুণ প্রজন্ম খুবই মেধাবী। তরুণ প্রজন্মের উদ্যোক্তাদের তৈরি করতে কার্যকর পদক্ষেপ নিন।’
তিনি, দেশ ও জনগণের উন্নতির জন্য বিএমজিইএর প্রতিনিধিদের নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরি করতে বলেন।
তৈরি পোশাক (আরএমজি) খাতের অবদানের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশি পণ্য এরই মধ্যে বিশ্ব বাজার থেকে আয় করেছে। পণ্যগুলো বিশ্বব্যাপী খ্যাতি অর্জনের পাশাপাশি প্রদর্শিত এবং বিক্রি হচ্ছে।এর বাণিজ্যিক সম্ভাবনা ক্রমশ বাড়ছে।
ডা. রুবানা হক বিজিএমইএর প্রথম মহিলা সভাপতি। তিনি বিজিএমইএর ৩৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক