পাস্তুরিত-অপাস্তুরিত দুধে ক্ষতিকারক কোনও ধাতু পাওয়া যায়নি: কৃষিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৯, ১৬:২৪আপডেট : ৩১ জুলাই ২০১৯, ১৭:৪০



পাস্তুরিত-অপাস্তুরিত দুধে ক্ষতিকারক কোনও ধাতু পাওয়া যায়নি: কৃষিমন্ত্রী দেশে উৎপাদিত পাস্তুরিত-অপাস্তুরিত দুধের মধ্যে লিড, ক্রোমিয়াম কিংবা সালফা ড্রাগের মতো ভারী কোনও ধাতুর উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। তিনি বলেন, ‘মোট ১৬টি নমুনার মধ্যে মিল্কভিটায় সহনীয় মাত্রায় ১০ মাইক্রোগ্রামের নিচে স্ট্রেপ্টোমাইসিন ও প্রাণের দুধে সহনীয় মাত্রায় শূন্য দশমিক শূন্য ৬ মাইক্রোগ্রাম ক্লোরামফেনিকল পাওয়া গেছে। অন্য কোনও দুধেই অ্যান্টিবায়োটিকের উপস্থিতি পাওয়া যায়নি। ভারতের চেন্নাইয়ের আন্তর্জাতিক মানসম্পন্ন এসজিএস ল্যাবরেটরি থেকে দুধের নমুনা পরীক্ষা করে এ তথ্য পাওয়া গেছে।’ বুধবার (৩১ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণায় প্রাস্তুরিত দুধে অ্যান্টিবায়োটিক ও ডিটারজেন্টের উপস্থিতি পাওয়ার কথা বলা হয়। গত ২০ জুলাই পাস্তুরিত দুধ প্রস্তুতকারক কোম্পানিকে দুধের মান বাড়াতে পরামর্শ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক।

কৃষিমন্ত্রী বলেন, ‘গবেষণালব্ধ ফল বিশ্লেষণে নিশ্চিতভাবে বলা যায়, দেশীয় প্রতিষ্ঠানের উৎপাদিত দুধে কোনও প্রকার স্বাস্থ্যঝুঁকির কারণ নেই।’ তিনি বলেন, ‘জনমনে অস্থিরতা দূর করতে দুধে অ্যান্টিবায়োটিক, সালফা ড্রাগের মতো ভারী ধাতুর অবশিষ্টাংশের উপস্থিতি বিশ্লেষণের জন্য পুষ্টি ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল উদ্যোগ নেয়। সেই পরিপ্রেক্ষিতে দেশের মিল্কভিটা, আড়ং, ফার্ম ফ্রেস, ইগলু, আরডি, সাভার ডেইরি, প্রাণ দুধ ও অপাস্তুরিত দুধের ১৬টি নমুনা সংগ্রহ করে তাতে কোনও প্রকার অ্যান্টিবায়োটিক আছে কিনা, তা পরীক্ষা করা হয়। বাজারজাত করা প্রাস্তুরিত দুধ রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, গুলশান ও ফার্মগেট এলাকা থেকে নমুনা সংগ্রহ করা হয়। অপাস্তুরিত দুধের নমুনা সংগ্রহ করা হয় সাভারের রাজাসন খামারিদের কাছ থেকে।’

মিল্কভিটায় সহনীয় মাত্রায় ১০ মাইক্রোগ্রামের নিচে স্ট্রেপ্টোমাইসিনের উপস্থিতি পাওয়া গেছে উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, ‘স্ট্রেপ্টোমাইসিনের সহনীয় মাত্রা প্রতিকেজিতে ২০০ মাইক্রোগ্রাম। আর প্রাণ কোম্পানির প্রাণ দুধে শূন্য দশমিক শূন্য ৬ মাইক্রোগ্রাম পাওয়া গেছে। দুধের ক্ষেত্রে মানবদেহের জন্য ক্ষতিকর প্রকার কিছু মাত্রা পাওয়া যায়নি।’ তিনি বলেন, ‘বিশ্লেষণ করা নমুনায় কোনও প্রকার অ্যান্টিবায়োটিকের উপস্থিতি পাওয়া যায়নি।’

খাদ্য বিষয়ক যে কোনও ধরনের আতঙ্ক বা বিভ্রান্তি এড়ানোর জন্য বিভিন্ন পণ্যের মান নিয়ন্ত্রণে পরীক্ষা ও ফল প্রাপ্তির জন্য আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য মানসম্পন্ন এক্রিডিটেট ল্যাবরেটরি প্রতিষ্ঠা এখন সময়ের দাবি বলেও কৃষিমন্ত্রী মনে করেন। 

/এসএমএ/এমএনএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম