এডিস মশার লার্ভা ধ্বংসে ৫০ হাজার পুলিশ কাজ করছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০১৯, ১৩:০৯আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ১৩:৪৬

আছাদুজ্জামান মিয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘রাজারবাগ পুলিশ লাইনস এলাকায় এডিস মশার লার্ভা পেয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এসব লার্ভা ধ্বংসে কাজ করতে ডিএমপির সব ইউনিট থেকে ৫০ হাজার পুলিশ সদস্যকে নির্দেশ দেওয়া হয়েছে।’ 

শনিবার (৩ আগস্ট) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, ‘ডেঙ্গুর প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত আমাদের পরিচ্ছন্নতা অভিযান চলবে। তবে ঈদের আগেই যেন এটা নির্মূল করা যায় সে চেষ্টা করা হবে। এডিস মশার লার্ভা ধ্বংসে পুলিশের সব ইউনিটকে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম চলাতে নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার সকাল ৭টা থেকে সব জায়গায় এ কার্যক্রম শুরু হয়েছে।’

তিনি বলেন, সরকার-স্বাস্থ্য বিভাগ একা এডিস মশা নিয়ন্ত্রণ করতে পারবে না। এজন্য নগরীর সবাইকে সচেতন হতে হবে। নিজের বাড়ির আঙিনা এবং আশপাশেও পরিষ্কার করতে হবে।

/এসজেএ/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম