‘ধর্ষণকারীকেই প্রমাণ করতে হবে সে ধর্ষণ করেনি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০১৯, ১৮:৫০আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ১৮:৫৬

বাংলাদেশ মহিলা পরিষদের অবস্থান কর্মসূচি ধর্ষণকারীদের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় দেওয়া বন্ধসহ ১২টি দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটির দাবি, ধর্ষণকারীকে প্রমাণ করতে হবে সে ধর্ষণ করেনি। রবিবার (৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে এই দাবি জানানো হয়।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে উন্নয়নের চালিকাশক্তি হিসেবে নারীর অবদান আজ অনেকটাই দৃশ্যমান। প্রতিটি স্তরে নারী কাজ করছে উন্নয়নের বাহক হিসেবে। তারা আরও বলেন, শিশু থেকে নারী প্রত্যেকেই পরিবারে, চলার পথে, কর্মক্ষেত্রে, গণপরিবহনে, শিক্ষাঙ্গনে সহিংসতার শিকার হচ্ছে। আমরা অবস্থান কর্মসূচির মাধ্যমে নারী ও শিশুর প্রতি নির্যাতন ও ধর্ষণের ঘটনা প্রতিহত করার আহ্বান জানাচ্ছি।

এ সময় বক্তারা ১২টি দাবি জানান। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, নারী ও শিশু নির্যাতনের ঘটনার বিচার দ্রুত শেষ করা, দোষীদের দ্রুত প্রচলিত আইনের আওতায় আনা, ধর্ষণের শিকার ব্যক্তির ন্যায়বিচার নিশ্চিত করা, ধর্ষণের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তোলা।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদা রেহানা বেগম, লিগ্যাল এইড সম্পাদক সাহানা কবীর প্রমুখ। 

/এইচএন/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম