বৃহস্পতিবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ আগস্ট ২০১৯, ২২:০৪আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ২২:১১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

যুক্তরাজ্যে সরকারি সফর শেষে বৃহস্পতিবার (৮ আগস্ট) দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (৪ আগস্ট) লন্ডন থেকে এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

তিনি বলেন, ‘চিকিৎসা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বৃহস্পতিবার দেশে ফিরবেন।’ তিনি আরও বলেন, ‘২২ জুলাই লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রীর বাম চোখে সফল অস্ত্রপচার সম্পন্ন হয়েছে।’

এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, বুধবার লন্ডনের স্থানীয় সময় বিকাল ৬টা ২০ মিনিটে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে রওনা দেবে। বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিমানটির অবতরণের কথা রয়েছে।

ইউরোপের বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এবং রাষ্ট্রদূতদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘দুত সম্মেলনে’ যোগদান এবং অন্যান্য অনুষ্ঠানে অংশগ্রহণ করতে প্রধানমন্ত্রী ১৯ জুলাই লন্ডন পৌঁছান।

সূত্র: বাসস

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম