স্বাধীনতাবিরোধীরা এডিস মশার চেয়েও ভয়ঙ্কর: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০১৯, ১৪:২৮আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ১৪:৩১

ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আগস্ট মাস শোকের মাস। এই মাস এলেই স্বাধীনতাবিরোধীরা মাথাচাড়া দিয়ে ওঠে।  এরা এডিস মশার চেয়েও ভয়ঙ্কর।’ তাই আগস্ট মাসে যেকোনও ষড়যন্ত্র মোকাবিলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ ও সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।

সোমবার (৫ আগস্ট) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি এ সব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু আতঙ্ক আছে।  যারা ঈদের সময় বাড়ি যাবেন, তাদের মধ্যে এই আতঙ্ক হচ্ছে।  এজন্য বাস টার্মিনালগুলোতে মশা মারার ওষুধ ছিটানো হবে। এছাড়া, গাড়ির ভেতরেও স্প্রে করা হবে।’

মন্ত্রী  বলেন, ‘বাস টার্মিনালগুলোতে সেবাবান্ধব পরিবেশ থাকতে হবে। বিস্তারিত দেখভালের জন্য বনানীতে কন্ট্রোল রুম খোলা হয়েছে।  বিআরটিস ‘র সাড়ে ১১শ’ বাস রাখা হয়েছে, যেগুলো ঈদের সময় বিভিন্ন রুটে চলাচল করবে।’

আরও পড়ুন:

ঈদে কোনোভাবে ভাড়া বাড়ানো যাবে না: সেতুমন্ত্রী

/এসআই/এআর/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী