ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০১৯, ১৫:৩৩আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ১৫:৪৭

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্পিকার জাতীয় সংসদ ভবন, সংসদ সদস্যদের আবাসিক ভবন ও সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্স এলাকায় চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এসময় তিনি বলেন, ‘পরিচ্ছন্নতা কার্যক্রম একটি চলমান বিষয়—যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডেঙ্গু সচেতনতা বৃদ্ধিতে সারাদেশে সংসদ সদস্যরা নিজ নিজ নির্বাচনি এলাকায় কাজ করছেন। পরিচ্ছন্নতা নিশ্চিত হলে ডেঙ্গু বিস্তার লাভ করতে পারবে না।’

এছাড়াও তিনি সংসদ ভবন এলাকাসহ বিভিন্ন স্থানে অব্যবহৃত আসবাবপত্র দ্রুত অপসারণের নির্দেশনা দেন।

অনুষ্ঠানে সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ আতিউর রহমান আতিক, হুইপ ইকবালুর রহিম, সরকারী প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ প্রমুখ এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

/ইএইচএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম