হজ ফ্লাইট শেষ হচ্ছে আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০১৯, ১৮:৫৮আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ০২:০৬

হজ ফ্লাইট (ফাইল ছবি)

হজ যাত্রীদের সৌদি আরবে পৌঁছে দেওয়ার জন্য সোমবার (৫ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের শেষ হজ ফ্লাইটটি ঢাকা ছেড়েছে। আর সৌদি এয়ারলাইনসের শেষ হজ ফ্লাইটটি ঢাকা ছাড়বে আজ মঙ্গলবার। হজ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট।

বিমানবন্দর সূত্র জানায়, সোমবার দুপর ৩টা ১৫ মিনিটে বিমানের শেষ হজ ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এর আগে প্রথম হজ ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়ে গত ৪ জুলাই। এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১,২৬,৯২৩ জন হজযাত্রী সৌদি আরবে যাওয়ার জন্য নির্ধারিত ছিল। এর একটি অংশ বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও বাকি অংশ সৌদি এয়ারলাইনস পরিবহন করছে।

তবে কতগুলো ফ্লাইট পরিচালিত হয়েছে, কত জন যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন তার সঠিক পরিসংখ্যান দিতে পারেনি বিমান।

বিমানের ডেপুটি জেনারেল ম্যানেজার (জনসংযোগ) তাহেরা খন্দকার বাংলা ট্রিবিউনকে বলেন, সোমবার সকাল পর্যন্ত ৬৫ হাজার হজযাত্রী সৌদি আরবে গিয়েছেন বিমানের ফ্লাইটে। সারা দিনে আরও ৯৭৭ জন যাওয়ার কথা। বিভিন্ন বিভাগ থেকে তথ্য সংগ্রহ করে দিতে হয়, আপডেট তথ্য আমার কাছে নেই। মঙ্গলবার জানাতে পারবো।

এদিকে রবিবার ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ  ও বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী  সৌদি আরবে পৌঁছেছেন। হজ অফিস সূত্রে জানা গেছে, রবিবার রাত পর্যন্ত ১ লাখ ২২ হাজার ৫২৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৭৬টি ও সৌদি এয়ারলাইনস ১৭৪টি হজ  ফ্লাইট পরিচালনা করেছে। সর্বমোট ১ লাখ ২৭ হাজার ২৮১ জনের (ব্যবস্থাপনা ভিসাসহ) ভিসা ইস্যু হয়েছে। সৌদি আরবে মারা গেছেন  ৩৩ জন হজযাত্রী। এরমধ্যে পুরুষ ২৮ জন, নারী ৫ জন।

নিবন্ধনভুক্ত সব হজযাত্রী সৌদি আরবে যেতে পারবেন বলে জানিয়েছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশেন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম। সোমবার দুপুরে আশকোনা হজ ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে শাহাদাত হোসাইন তসলিম বলেন, ৫ আগস্ট বিমানের হজ ফ্লাইট আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে। তবে সৌদি এয়ারলাইনসের আরও কয়েকটি হজ ফ্লাইট ৬ আগস্ট পর্যন্ত চলবে।

হাব সভাপতি বলেন, প্রতি বছরই এমন কিছু হজযাত্রী থাকেন যারা অসুস্থতা কিংবা মারা যাওয়ার কারণে ভিসা করা হয় না। এক লাখ ২৬ হাজার ৯২৩ জন হজযাত্রীর মধ্যে হজে না যাওয়ার এই সংখ্যা খুবই কম। এছাড়া এবছর ডেঙ্গু ও অন্যান্য কারণেও অনেকে হজে যেতে পারছেন না। তিনি বলেন, প্রতারণা করে কেউ হাজিদের ফেলে রেখে পালিয়ে যাবে সেই সুযোগ আর নেই। অনিয়ম আর প্রতারণার সব পথ বন্ধ করা হয়েছে। এর পরেও যদি কোনও হজযাত্রী সব কাগজপত্র হাতে না পেয়ে থাকেন জানা মাত্রই সে ব্যাপারে সহযোগিতা করবে হাব।

হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে ১৭ আগস্ট, চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

 

/সিএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম