ক্ষমা চাইলেন মেয়র আতিক (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৯, ১৪:৩৬আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ১৫:৫১

সংবাদ সম্মেলনে কথা বলছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

বুধবার (৭ আগস্ট) রাজধানীর গুলশানে ডিএনসিসি নগর ভবনে মশকনিধন এবং কীটনাশক ছিটানো কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ক্ষমা প্রার্থনা করেন।

সংবাদ সম্মেলনে কথা বলছেন ঢাকা উত্তরের মেয়র

মেয়র বলেন, ‘যার স্বজন মারা গেছে সেই বুঝে এর কষ্ট কী? এটা খুবই দুঃখজনক ব্যাপার। যারা মারা গেছেন তাদের পরিবারের কাছে আমি ব্যক্তিগতভাবে বিনয়ের সঙ্গে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা মনে করি এটি মোটেও কাম্য নয়। যে পরিবারে ডেঙ্গু হয়েছে সেই বুঝবে এর জ্বালা। তাই আমি বিনয়ের সঙ্গে বলবো, আসুন আমরা শুধু ওষুধ ওষুধ না এর সঙ্গে সচেতনতাও বৃদ্ধি করি।'

এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাই, স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক কবিরুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন। 

/এসএস/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম