শিপিং করপোরেশনকে লাভজনক করতে সংসদীয় কমিটির উদ্যোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৯, ২০:০৩আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ২০:০৬





সংসদীয় কমিটির বৈঠক বাংলাদেশ শিপিং করপোরেশনকে (বিএসসি) আরও বেশি কার্যকর করাসহ লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে সুপারিশ করবে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির গঠিত সাব-কমিটি। কমিটির সদস্য এম আব্দুল লতিফকে প্রধান করে এই সাব-কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ মাসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বুধবার (৭ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ষষ্ঠ বৈঠকে সাব-কমিটি গঠন করা হয়। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে নৌপরিবহন অধিদফতর, বাংলাদেশ শিপিং করপোরেশন এবং জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
এতে জানানো হয়, চীনের অর্থায়নে ৬টি নতুন জাহাজ বাংলাদেশ শিপিং করপোরেশনে যুক্ত হয়েছে। এর মধ্যে ৩টি বাল্ক ক্যারিয়ার ও ৩টি প্রোডাক্ট অয়েল ট্যাংকার। চীন থেকে আরও ৬টি জাহাজ সরাসরি পদ্ধতিতে কেনার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও বৈঠকে জানানো হয়।
এতে আরও জানানো হয়, মেরিটাইম সেক্টরে নারীদের অংশগ্রহণসহ তাদের ক্ষমতায়নের লক্ষ্যে বিএসসি ২০১৪ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ মেরিন একাডেমির ৫১ জন নারী ক্যাডেটকে প্রশিক্ষণ দিয়েছে। তাদের মধ্যে যোগ্যদের বিএসসির বিভিন্ন জাহাজে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন ৬টি জাহাজে ৪ নারী অফিসার এবং ১৯ জন নারী প্রশিক্ষণার্থী ক্যাডেটকে নিয়োগ দেওয়া হয়েছে।
কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, শাজাহান খান, মো. মজাহারুল হক প্রধান, রণজিৎ কুমার রায়, মাহফুজুর রহমান, এম আব্দুল লতিফ, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, মো. আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা অংশ নেন।

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম