নতুন আইন সচিব গোলাম সারোয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৯, ১৩:৫০আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ১৩:৫৫

গোলাম সারোয়ার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিবের দায়িত্ব পেয়েছেন মো. গোলাম সারোয়ার। আবু সালেহ শেখ মো. জহিরুল হকের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় গোলাম সারোয়ারকে সচিবের দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে আইন ও বিচার বিভাগে কর্মরত তিনিই সিনিয়র বিচার বিভাগীয় কর্মকর্তা।

বুধবার (৭ জুলাই) আইন ও বিচার বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

গোলাম সারোয়ার দশম বিসিএস পরীক্ষার মাধ্যমে জুডিশিয়াল ক্যাডারে যোগদান করেন। ১৯৯১ সালের ১১ ডিসেম্বর ঢাকা জেলা জজ আদালতে প্রবেশন সহকারী জজ পদে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। এরপর ১৯৯৮ সালে সিনিয়র সহকারী জজ, ২০০৩ সালে যুগ্ম জেলা ও দায়রা জজ, ২০০৭ সালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং ২০১৫ সালে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পান তিনি।

তিনি ঢাকা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কিশোরগঞ্জ জেলায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ২০১৫ সালের ডিসেম্বর হতে আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিবের দায়িত্ব পালন করছিলেন।

এরআগে, বুধবার (৭ আগস্ট) আবু সালেহ শেখ মো. জহিরুল হকের সচিব পদে চুক্তি ভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়।

/বিআই/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম