৩৭তম বিসিএস নন-ক্যাডারে ১১৩ জনকে সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৯, ১৮:২৮আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ১৮:৩৬

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৩৭তম বিসিএসের নন-ক্যাডার পদের ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) সরকারি কর্মকমিশন (পিএসসি) এক বিজ্ঞপ্তি জানায়, নন-ক্যাডার প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে মোট ১১৩ জনকে সুপারিশ করা হয়েছে।
কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এ তালিকা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৭তম বিসিএসের নন-ক্যাডারে প্রথম শ্রেণির নবম গ্রেডে ১৫ জনকে সুপারিশ করা হয়েছে। দ্বিতীয় শ্রেণির ১০ম গ্রেডে সুপারিশ করা হয়েছে ৯৮ জনকে। বৃহস্পতিবার কমিশনের বিশেষ সভায় এদের সুপারিশ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৩৮তম বিসিএস ফল প্রকাশের আগপর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের চাহিদার ভিত্তিতে দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে আরও সুপারিশ করা হবে।
৩৭তম বিসিএস থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে আবেদনকারীর সংখ্যা ছিল ২ হাজার ২৬২। এ থেকে এ পর্যন্ত প্রথম শ্রেণির (নবম গ্রেড) নন-ক্যাডার পদে ৬৯২ জন এবং দ্বিতীয় শ্রেণির (১০ম গ্রেড) নন-ক্যাডার পদে ৯৮ জনকে সুপারিশ করলো কমিশন।

/এসএমএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম