উন্নত চিকিৎসার জন্য শিক্ষামন্ত্রীর স্বামীকে রবিবার মুম্বাই নেওয়া হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৯, ১৮:০৫আপডেট : ১০ আগস্ট ২০১৯, ২২:০৫

ডা. দীপু মনি ও তার স্বামী ড. তৌফিক নেওয়াজ উন্নত চিকিৎসার জন্য রবিবার (১১ আগস্ট) এয়ার অ্যাম্বুলেন্সে করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার ড. তৌফিক নেওয়াজকে ভারতের মুম্বাইয়ে নেওয়া হচ্ছে। ডা. দীপু মনিও সঙ্গে যাবেন। শিক্ষামন্ত্রীর পিএস ড. আব্দুল আলীম খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯ জুলাই রাতে ড. তৌফিক নেওয়াজ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তার ব্রেন স্ট্রোক হয়েছে। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন।

ড. আব্দুল আলীম খান বলেন, ‘রবিবার সকালে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতে নেওয়া হবে। আমরা প্রস্তুত ছিলাম। শুক্রবার (৯ আগস্ট) বা পরদিন নেওয়ার কথা ছিল। কিন্তু আবহাওয়া প্রতিবেদনে বলা হয়েছে ঝড় বৃষ্টি হবে। এয়ার বাম্পিং যাতে না হয় সে কারণে তাকে রবিবার সকালে নেওয়া হবে। কয়টায় নেওয়া হবে তা নির্ভর করছে এয়ার অ্যাম্বুলেন্স আসার ওপর।’

/এসএমএ/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম