বুধবার থেকে ট্রেনের ঈদযাত্রা শুরু হয়েছে। প্রথম দিনে খুব একটা ভিড় না থাকলেও শুক্রবার বেশ ভিড় দেখা গেছে। বোনাস হিসেবে ছিল ট্রেনের শিডিউল বিপর্যয়। রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে এদিন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া প্রায় সব ট্রেন শিডিউল মতো প্ল্যাটফর্ম ছাড়েনি। বেশিরভাগ ট্রেনই নির্ধারিত সময়ের পরে ছেড়ে গেছে। উত্তরবঙ্গের ট্রেনগুলো ৩-৫ পাঁচ ঘণ্টা পর্যন্ত বিলম্বে ছেড়েছে। ফলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। তারপরও ট্রেন প্ল্যাটফর্মে আসার পর ট্রেনের ভেতর, দরজা বা ছাদের কোনও জায়গায় উঠতে পেরেই তারা ভুলে গেছেন অপেক্ষা করার ভোগান্তি।
ছবি: নাসিরুল ইসলাম








