লালমনি ঈদ স্পেশাল ট্রেনের যাত্রা বাতিল: রেল সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০১৯, ১১:৫৬আপডেট : ১১ আগস্ট ২০১৯, ১২:১০

সাংবাদিকদের ব্রিফ করছেন রেল সচিব মো. মোফাজ্জেল হোসেন ঈদের জন্য স্পেশালভাবে যুক্ত হওয়া লালমনি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। শিডিউল বিপর্যয়ের কারণে এই ট্রেনটি চলাচল করবে না বলে জানিয়েছেন রেল সচিব মো. মোফাজ্জেল হোসেন। রবিবার (১১ আগস্ট) বেলা ১১টায় কমলাপুর রেলস্টেশনে সাংবাদিকদের সঙ্গে ট্রেনের শিডিউল বিপর্যয় নিয়ে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।
রেল সচিব বলেন, ‘লালমনি ঈদ স্পেশাল ট্রেনটি রবিবার সকাল ৯টা ১৫ মিনিটে কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে লালমনিরহাট যাওয়ার কথা ছিল। তবে এখন ট্রেনটির যাত্রা বাতিল করা হয়েছে। যারা এই ট্রেনের টিকিট কিনেছেন, তারা ৫ নম্বর কাউন্টার থেকে টাকা ফেরত নিতে পারবেন।’
এ সময় ট্রেনের শিডিউল বিপর্যয়ের জন্য দুঃখ প্রকাশ করেন রেল সচিব।

/এএইচআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম