ঈদের দিন দেশের দক্ষিণে ভারী, উত্তরে হালকা বৃষ্টির আশঙ্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০১৯, ২০:৪৭আপডেট : ১১ আগস্ট ২০১৯, ২০:৫৬

আবহাওয়া অধিদফতর ভবন

ঈদের দিন দেশের দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে ঢাকাসহ আশেপাশের অঞ্চলগুলোতে থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আব্দুর রহিম বাংলা ট্রিবিউনকে বলেন, ঈদের দিন ঢাকার দক্ষিণে অর্থাৎ চট্টগ্রাম, বরিশালসহ আশেপাশের অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে, ঢাকাসহ দেশের উত্তরাঞ্চলের আবহাওয়া সাধারণভাবে শুষ্ক থাকবে। তবে কোথাও কোথাও হালকা বা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে তা হবে থেমে থেমে। টানা বৃষ্টির সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় রয়েছে। তবে এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং এর আশেপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা আছে।

পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।

এদিকে আজ রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বগুড়া, রংপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০

কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

/এসএনএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম