আজ ঈদুল আজহা: ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০১৯, ০০:০১আপডেট : ১২ আগস্ট ২০১৯, ০৪:০৩

ঈদ মোবারক

 

বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ। আজ ঈদুল আজহা। কোরবানির ঈদ। স্রষ্টার কাছে নিজের সর্বোচ্চ ত্যাগ সমর্পণের দিন। মনের পশুকে কোরবানি দেওয়ার দিন। যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে আজ সোমবার (১২ আগস্ট) পবিত্র ঈদুল আজহা পালিত হবে। মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের ঘরে-ঘরে শুরু হবে আয়োজন। এই ঈদ সম্পর্কে পবিত্র কোরান শরিফের সূরা কাওসারের দুই নম্বর আয়াতে বলা হয়েছে,  ‘তোমার প্রতিপালকের উদ্দেশে সালাত আদায় করো ও পশু কোরবানি করো।’ সেই উদ্দেশ্যে সকালে দল বেঁধে ঈদের জামাতে সামিল হবেন সকল মুসলমান পুরুষ, সুবিধা সাপেক্ষে অনেক জামাতে নারীরাও; নামাজ আদায় শেষে পরিচিত-অপরিচিত, স্বজন, ছোট-বড় নির্বিশেষে সবাই করবেন কোলাকুলি। এরপর প্রতিপালকের কাছে নিজের প্রিয় বস্তু উৎসর্গ করার নিয়তে সামর্থ্যবানরা পশু কোরবানি করবেন। ধনি-দরিদ্র নির্বিশেষে সবাই নিজেদের মধ্যে এই আনন্দ উপভোগ করবেন এই দিনে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তার বাণীতে কোরবানির মর্ম অনুধাবন করার আহ্বান জানান। বাণীতে তিনি বলেন, ‘ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য। মহান আল্লাহর কাছে কোরবানি কবুল হওয়ার জন্য শুদ্ধ নিয়ত ও উপার্জন থাকা আবশ্যক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি এবং শান্তি কামনা করেছেন।  বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা সকলে পবিত্র ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলি।’

ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। প্রধান জামাতসহ ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় মোট ৫৮২টি জামাত অনুষ্ঠিত হবে।এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩১২টি ও উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ২৭০টি ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।

দুই সিটির প্রতিটি ওয়ার্ডের মসজিদ, মাঠ ও ঈদগাহে চার বা পাঁচটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫৪টি ওয়ার্ডের প্রতিটিতে পাঁচটি করে ঈদ জামাতের আয়োজন করার ব্যবস্থা করা হয়েছে। সে অনুযায়ী এই সিটি করপোরেশন এলাকায় মোট ২৭০টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জাতীয় ঈদগাহের প্রধান ঈদের জামাতসহ ডিএসসিসি এলাকায় মোট ৩১২টি স্থানে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।

দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় অবস্থিত জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ড. মাওলানা মুশতাক আহমদ।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টা, দ্বিতীয় জামাত সকাল ৮টা, তৃতীয় জামাত সকাল ৯টা, চতুর্থ জামাত সকাল ১০টা এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০ টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

প্রথম জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী নদভী, দ্বিতীয় জামাতে জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতী মুহীউদ্দিন কাসেম, তৃতীয় জামাতে জামিয়া শাবইয়্যাহ মালিবাগ জামে মসজিদের খতিব মাওলানা মুফতি সিবগাতুল্লাহ নূর, চতুর্থ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতী মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ এবং পঞ্চম ও সর্বশেষ জামাতে আল আজহার একাডেমির প্রিন্সিপাল ড. মাওলানা আব্দুল কাইয়ূম আযহারী ইমামতি করবেন।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল সাড়ে ৭টায় ঈদুল ফিতরের জামাতের আয়োজন করা হয়েছে। এখানে মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদের হুইপ, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার মুসল্লিরা জামাতে অংশ নেবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় পবিত্র ঈদুল আজহার দু’টি জামাত অনুষ্ঠিত হবে। এখানে ঈদের প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মেইন গেইট সংলগ্ন মাঠে সকাল ৮টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় এবং উত্তর নীলক্ষেত ও গিয়াসউদ্দিন আহমেদ আবাসিক এলাকার বায়তুস সালাম জামে মসজিদে সকাল ৮টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।

প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এবার ঈদ জামাত শুরু হবে সকাল সাড়ে ৮টায়। জামাতে ইমামতি করবেন প্যানেল ইমাম শহরের মারকায মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমান খান।

এছাড়াও দিনাজপুরে গোর-এ শহীদ ঈদগাহ ময়দানেও কয়েক লাখ মুসল্লি একসঙ্গে ঈদের জামাত আদায় করবেন। নারায়ণগঞ্জসহ দেশের আরও কিছু জায়গায় এমন বড় ময়দানে ঈদের নামাজ আয়োজনের প্রস্তুতি রয়েছে।

 

/এসএমএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম