সর্বসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০১৯, ০৪:১০আপডেট : ১২ আগস্ট ২০১৯, ০৪:১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি) ঈদুল আজহার দিন বরাবরের মতো সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১২ আগস্ট ) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সরকারি বাসভবন গণভবনে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

আওয়ামী লীগের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলটির কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, রাজনীতিক, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি, পেশা ও সর্বস্তরের জনসাধারণের সঙ্গে এ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। এরপর ১১টা থেকে বিচারপতি ও কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন সরকার প্রধান।

প্রধানমন্ত্রীর কার্যালয় ও আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, শুভেচ্ছা বিনিময়ের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্টদের নিমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

/এমএইচবি/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম