ঈদের ছুটি শেষে বাসায় ফিরেই যা করবেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০১৯, ২০:১৪আপডেট : ১৩ আগস্ট ২০১৯, ২৩:২৫

এডিস মশা (ছবি: ইন্টারনেট)

ঈদের ছুটি শেষে বাড়ি ফেরার পর প্রতিটি পরিবারকে নিজ ঘরে ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সরকার। মঙ্গলবার (১৩ আগস্ট) তথ্য বিবরণীতে মাধ্যমে এ আহ্বান জানানো হয়।

ঈদের ছুটিতে যারা রাজধানী ও বিভিন্ন শহর থেকে গ্রামে ঈদ করার জন্য অবস্থান করছেন তারা বুধবার থেকে কর্মস্থলে যোগ দিতে তাদের বাসায় ফেরা শুরু করবেন। এসব বাসা-বাড়ি তিনদিন বা তার বেশি সময় বন্ধ থাকায় বাড়ির বাসিন্দাদের অসাবধানতা বা অগোচরে সেখানে ডেঙ্গু মশার প্রজনন বা বিস্তার ঘটতে পারে। এ অবস্থায় ডেঙ্গু রোগ প্রতিরোধ ও এডিস মশার বংশবিস্তার ঠেকাতে তাদের সতর্ক থাকতে জরুরি প্রতিরোধ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বাসায় ফিরেই সবার একসঙ্গে ঘরে ঢোকা উচিত হবে না। এ অবস্থায় যা করবেন:

যাদের বাড়িতে মশা নিধনের স্প্রে আছে

* একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তি ঘরের মূল দরজা খুলে ঘরে ঢুকবেন এবং দরজা জানালা বন্ধ অবস্থায় ঘরের আনাচে কানাচে, পর্দার পেছনে, খাটের নীচে স্প্রে করবেন;

* কোনভাবেই ঘরে শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী মহিলাদের প্রথমে ঘরে ঢুকতে দেবেন না;

* মশার স্প্রে ব্যবহারের পর প্রাপ্তবয়স্ক ব্যক্তি ঘর থেকে বেরিয়ে যাবেন ও আধা ঘণ্টা অপেক্ষা করবেন;

* আধা ঘণ্টা পর আবার ঘরে ঢুকে সকল দরজা জানালা খুলে দিবেন;

* কমোড ফ্ল্যাশ করবেন, বেসিনের কল ছেড়ে দেবেন।

* এরপর সবাই ঘরে ঢুকবেন।

যাদের বাড়িতে মশা নিধনের স্প্রে নাই-

* সবাই একসঙ্গে ঘরে না ঢুকে প্রথমে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তি ঢুকে সকল দরজা জানালা খুলে দেবেন

* ঘরের সব ফ্যান ছেড়ে দেবেন

* কমোড ফ্ল্যাশ করবেন, বেসিনের কল ছেড়ে দেবেন।

এসব কাজ সম্পন্ন করার পর পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ঘরে প্রবেশ করবেন।

আর অবশ্যই রাতে মশারি খাটিয়ে ঘুমাতে যাবেন।

 

/এসএমএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম