সিন্ডিকেটের কারণে চামড়া শিল্পে সমস্যা হলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০১৯, ১৩:৩৫আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ১৬:৪৯

সেতু ভবনে ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘চামড়া শিল্পের সঙ্গে কোনও সিন্ডিকেট জড়িত থাকলে আমরা তা খতিয়ে দেখবো। সিন্ডিকেটের কারণে চামড়া শিল্পের কোনও সমস্যা হলে অপরাধের মাত্রা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ’

ঈদের ছুটি শেষে বুধবার (১৪ আগস্ট) প্রথম কর্মদিবসে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় সড়ক-মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘ঈদ গেলো গত পরশু দিন। এই স্বল্প সময়ের মধ্যে এসব ব্যাপারে মূল্যায়নের সময় আসেনি। চামড়া শিল্পে অপরাধমূলক কাজ হলে সরকার তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে।’   

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছিলেন, ‘সরকারের একজন নেতার সিন্ডিকেটের কারণে চামড়ার দাম কমেছে’, এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘ওদেরতো (বিএনপি) কোনও কাজ নেই। তারা তো ঢালাও অভিযোগ করে। তথ্য প্রমাণসহ তাদেরকে বলতে হবে, সরকারের কোন ব্যক্তির সিন্ডিকেটের কারণে চামড়া শিল্পের সমস্যা হয়েছে।

/এসআই/এআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম