চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নে সরকার সব কিছু করবে : প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ আগস্ট ২০১৯, ০৯:১৭আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ০৯:৩১

গণভবনে বাংলাদেশ ও হাঙ্গেরির চিকিৎসকরা, ছবি: বাসস দেশের চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নে সরকার প্রয়োজনীয় সব কিছু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘শিক্ষক ও সংশ্লিষ্ট অন্যান্যদের বিদেশে পাঠানোসহ শিক্ষা ও উচ্চশিক্ষার জন্য আমরা প্রয়োজনীয় সবকিছু করবো। দেশে রাবেয়া ও রোকেয়া মতো জমজের সফল অস্ত্রোপচারের যাতে করা যায় সেজন্য আমরা সব ধরনের শিক্ষার ব্যবস্থা করবো।’
২ আগস্ট ঢাকার সিএমএইচে বাংলাদেশ ও হাঙ্গেরির চিকিৎসকরা ৩৩ ঘণ্টা অস্ত্রোপচারের পর রাবেয়া ও রোকেয়াকে আলাদা করেন। শুক্রবার  (১৬ আগস্ট) সন্ধ্যায় গণভবনে এই চিকিৎসকদের সম্মানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘জমজ শিশুর অস্ত্রোপচারের মাধ্যমে বাংলাদেশের চিকিৎসকরা বিশাল অভিজ্ঞা অর্জন করেছেন। এখন আমরা এ সাফল্যের ধারা অব্যাহত রাখার মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানের আরও উন্নয়নে মনোনিবেশ করবো।’
এর আগে জমজ শিশুকে চিকিৎসার জন্য হাঙ্গেরি পাঠানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে-বিদেশে তাদের চিকিৎসার সব খরচ বহন করেন।

তিনি বলেন, বাংলাদেশ ও হাঙ্গেরির চিকিৎসরা অসাধারণ কাজ করেছেন। শিশু দু’টি পুরোপুরি সুস্থ হয়ে শিগগিরই মায়ের কোলে ফিরে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

হাঙ্গেরির চিকিৎসক দলের সদস্যরা অস্ত্রোপচারকালে বাংলাদেশি চিকিৎসকদের চমৎকার সহযোগিতার উচ্ছ্বসিত প্রশংসা করেন। তারা বাংলাদেশ সরকারের উষ্ণ আতিথেয়তারও প্রশংসা করেন।

তারা বলেন, ও ঘটনা বাংলাদেশ ও হাঙ্গেরির মধ্যে এক নতুন ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করেছে।
রাবেয়া-রোকেয়ার বাবা রফিকুল ইসলাম তার মেয়েদের  চিকিৎসার দায়িত্ব গ্রহণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই অস্ত্রোপচারের সঙ্গে জড়িত চিকিৎসকদের তিনি ধন্যবাদ জানান। খবর বাসস।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম