জলবায়ু পরিবর্তন প্রকল্পে অংশীদারদের যুক্ত থাকা প্রয়োজন: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৯, ১৮:৫৬আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১৯:০০

কনফারেন্সে বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জলবায়ু পরিবর্তন জনিত প্রকল্পে অংশীদারদের যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন,  ‘জলবায়ু পরিবর্তনজনিত হুমকি মোকাবিলায় প্রাথমিক পর্যায় থেকেই প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়ার সঙ্গে অংশীদারদের যুক্ত থাকতে হবে।’  সোমবার (১৯ আগস্ট) দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়য়ক সম্মেলনে তিনি এই আহ্বান জানান। অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলামের স্বাক্ষর করা এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

সম্মেলনে অর্থমন্ত্রী বাংলাদেশের জলবায়ু পরিবর্তনজনিত হুমকি মোকালিায় বাংলাদেশ সরকার নেওয়া এ পর্যন্ত নেওয়া পদক্ষেপ ও কার্যক্রম সংক্ষেপে বর্ণনা দিয়েছেন।  

বিবৃতিতে জানানো হয়, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের ভবিষ্যত হুমকির মধ্যে  রয়েছে। ১৯ থেকে ২৪ আগস্ট  ‘গ্লোবাল প্রোগ্রামিং কনফারেন্স-এর আয়োজন করে দক্ষিণ কোরিয়ার ইনচিয়ানের স্যাংডোতে গ্লোবাল ক্লাইমেট ফান্ড (জিসিএফ)। জলবায়ু পরিবর্তন থেকে উদ্ভূত বিভিন্ন প্রভাবকে টেকসইভাবে সমাধানের জন্য অংশীদার দেশগুলোকে সমর্থন করার উপায় ও পথ বের করাই এ সম্মেলনের উদ্দেশ্য। এই সম্মেলনের এ বছরের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘জলবায়ুর উচ্চাকাঙ্ক্ষাকে উপলব্ধি করা।’

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের