এডিস মশা নিয়ন্ত্রণে জাতিসংঘ দল ঢাকায় আসছে বুধবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৯, ২০:২৯আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২০:৩৪

এডিস মশা (ছবি: ইন্টারনেট) ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশা নিয়ন্ত্রণে সরকারকে সহায়তা করতে জাতিসংঘের একটি বৈজ্ঞানিক দল আগামী বুধবার (২১ আগস্ট) ঢাকায় আসবে।
আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা—আইএইএ, খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা—ফাও এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা—হু’র ৩ জন বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত দলটি এডিস মশার প্রজনন প্রাকৃতিক উপায়ে কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, সে ব্যাপারে সরকারের সঙ্গে আলোচনা করবে।
সোমবার (১৯ আগস্ট) ভিয়েনা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অস্ট্রিয়ায় বাংলাদেশের দূতাবাসের বিশেষ প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের দলটি আসছে। এ কাজে স্বাস্থ্য মন্ত্রণালয়, পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় এবং বিজ্ঞান বিষয়ক মন্ত্রণালয় দূতাবাসকে সহায়তা করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের ৩ জন বিশেষজ্ঞ আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।
ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আবু জাফর বলেন, ‘এডিস মশা নিয়ন্ত্রণে সবচেয়ে ভালো বৈজ্ঞানিক জ্ঞান জানার চেষ্টা করছি আমরা। আমরা আইএইএ-কে ধন্যবাদ জানাই বাংলাদেশকে সহায়তা করার জন্য।’

/এসএসজেড/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের