দক্ষ কর্মী নিয়োগে বাংলাদেশ-জাপান সহযোগিতা স্মারক স্বাক্ষর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০১৯, ১৬:৪৬আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১৭:১১

দক্ষ কর্মী নিয়োগে বাংলাদেশ-জাপান সহযোগিতা স্মারক স্বাক্ষর

জাপানের বিভিন্ন খাতে বাংলাদেশের দক্ষ কর্মী নিয়োগের জন্য দুই দেশের মধ্যে একটি সহযোগিতা স্মারক স্বাক্ষর সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) স্থানীয় সময় দুপুর ১২টায় জাপানের টোকিওতে দেশটির বিচার বিষয়ক মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়, জাপানের জাতীয় পরিকল্পনা এজেন্সি এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মধ্যে এই সহযোগিতা স্মারক সই হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষ কর্মী প্রেরণকারী নবম দেশ হিসেবে বাংলাদেশ জাপানের সঙ্গে এই সহযোগিতা স্মারক স্বাক্ষর সম্পন্ন করলো। এর ফলে কর্মী প্রশিক্ষণ ও নিয়োগে উভয় দেশ পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখবে।

এ ব্যাপারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, বাংলাদেশের পক্ষে সচিব রৌনক জাহান এবং জাপানের পক্ষে দেশটির বিচার বিষয়ক মন্ত্রণালয় অধীন ইমিগ্রেশন সার্ভিস এজেন্সির কমিশনার মিজ সোকো সাসাকি স্মারকে স্বাক্ষর করেন।

ওই সময় সচিব রৌনক জাহান বলেন, সহযোগিতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে নির্দিষ্ট কিছু শর্তে জাপানে দক্ষ কর্মী প্রেরণের সুযোগ সৃষ্টি হলো, যা দুই দেশের জন্যই লাভজনক।

বাংলাদেশ সরকার জাপানের চাহিদাকে বিবেচনায় রেখে দক্ষ কর্মী তৈরিতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে উল্লেখ করে তিনি আরও জানান, ২০১৮ সালের ফেব্রুয়ারি মাস থেকে ইতোমধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সারাদেশে ২৬টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের মাধ্যমে জাপানি ভাষায় চার মাস মেয়াদি প্রশিক্ষণ কোর্স চালু করেছে। এছাড়া, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও জাপানি ভাষা শিক্ষার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের মধ্য দিয়েই দেশটিতে দক্ষ কর্মী পাঠানোর এই সুযোগ তৈরি হয়।

সহযোগিতা স্মারক অনুযায়ী জাপান দুই ক্যাটাগরিতে আগামী পাঁচ বছরে কেয়ার ওয়ার্কার, বিল্ডিং ক্লিনিং ম্যানেজমেন্ট, মেশিন পার্টস ইন্ডাস্ট্রিজ, ইলেকট্রিক, ইলেক্ট্রনিক্স, কনস্ট্রাকশন, জাহাজ শিল্প, অটোমোবাইল, কৃষিসহ দেশটির ১৪টি খাতে দক্ষ এবং জাপানি ভাষায় পারদর্শী বাংলাদেশি কর্মী নিয়োগ দেবে। প্রথম ক্যাটাগরিতে জাপানি ভাষা পরীক্ষায় উত্তীর্ণ ও নির্দিষ্ট কাজে দক্ষ বাংলাদেশিরা পরিবার ছাড়া জাপানে পাঁচ বছর পর্যন্ত কাজ করার সুযোগ পাবেন। আর দ্বিতীয় ক্যাটাগরিতে প্রথম ক্যাটাগরির কর্মীদের থেকে জাপানি ভাষা ও নির্দিষ্ট কাজে বেশি দক্ষ বাংলাদেশি কর্মীরা পরিবারসহ অনির্দিষ্ট সময়ের জন্য কাজ করার সুযোগ পাবেন।

সহযোগিতা স্মারক স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন–জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজ রাবাব ফাতিমা, জাপানের পলিসি প্লানিং ডিভিশনের ইন্টারন্যাশনাল অ্যাফায়ারস দফতরের পরিচালক ইয়াসুয়াকি ইমাই, বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জাহাঙ্গীর আলম, উপ-সচিব কাজী আবেদ হোসেন, বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর ও দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা। 

/এসও/এমএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম