আগামী বছর চামড়া নিয়ে কোনও সমস্যা হবে না: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৯, ১৩:২৪আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ১৩:২৭

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

আগামী বছর থেকে চামড়া নিয়ে কোনও ধরনের সমস্যা সৃষ্টি হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।  তিনি বলেন, ‘গত সপ্তাহে মন্ত্রিপরিষদের সভায় চামড়া নিয়ে শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবিত  নীতিমালা অনুমোদিত হয়েছে।  আশা করছি, আগামী বছর চামড়া নিয়ে কোনও ধরনের সমস্যার সৃষ্টি হবে না।’ 

বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এসব কথা  বলেন।

গত ১২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত মার্কোসুরভুক্ত চারটি দেশ (ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়ে)  সফর করেন বাণিজ্যমন্ত্রী।  এই সফরের বিস্তারিত বিবরণ সাংবাদিকদের কাছে তুলে ধরেন তিনি ।  এসময় উপস্থিত ছিলেন— বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মফিজুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. শফিকুল ইসলাম ও বিজিএমইএ’র সভাপতি ড. রুবানা হক।

চামড়ার বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কাউকে বিশ্বাস করা তো আমার অপরাধ নয়। কোরবানির আগে আমার এই কক্ষে মিটিং করে চামড়া ব্যবসায়ীরা বলে গিয়েছিলেন, সরকার নির্ধারিত দামেই তারা চামড়া কিনবেন। কিন্তু তারা সেই প্রতিশ্রুতি রাখেননি।  ভবিষ্যতে যেন এধরনের সমস্যার সৃষ্টি না হয়, তার জন্য চামড়ার বিষয়ে নীতিমালা অনুমোদিত হয়েছে। আশা করছি, আর সমস্যা থাকবে না।’

সাংবাদিকদের  প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মফিজুল ইসলাম বলেন, ‘পেঁয়াজ  একটি আমদানিনির্ভর পণ্য। ভারতে বন্যার কারণে অনেক ফসল নষ্ট হয়ে গেছে। কয়েক দিনের ব্যবধানে সেখানে ১২ টাকা দরের পেঁয়াজ ২৫ টাকায় উঠেছে। এর প্রভাব বাংলাদেশের বাজারে পড়েছে। তবে সরকারের পক্ষ থেকে বিষয়টি কঠোর মনিটরিং করা হচ্ছে। আশ করছি, পেঁয়াজ অচিরেই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে।’

/এসআই/এআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম