নতুন মন্ত্রিপরিষদ সচিব হচ্ছেন খন্দকার আনোয়ারুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৯, ১৯:০১আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ১৯:২৮

খন্দকার আনোয়ারুল ইসলাম সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম নতুন মন্ত্রিপরিষদ সচিব হচ্ছেন। তিনি হবেন সরকারের ২২তম মন্ত্রিপরিষদ সচিব। বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় বর্তমান মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম তার পাশেই উপবিষ্ট ছিলেন।

অর্থমন্ত্রী জানান, আগামী ১ সেপ্টেম্বরের আগেই মন্ত্রিপরিষদ সচিব সংক্রান্ত কার্য প্রক্রিয়া সম্পন্ন হবে। বর্তমান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমকে তিন বছরের জন্য বিশ্বব্যাংকের ওয়াশিংটন সদর দফতরে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে।

খন্দকার আনোয়ারুল ইসলাম ১৩ নভেম্বর ২০১১ সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগদান করেন। তিনি ৩১ জানুয়ারি ২০১৩ সচিব পদে এবং ১৩ জুলাই ২০১৭ তারিখে সিনিয়র সচিব পদে পদোন্নতি লাভ করেন। তিনি পদাধিকার বলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক।

আনোয়ারুল ১৯৮৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি কেন্দ্রীয় ও মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি মাঠ প্রশাসনে উপজেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব এবং উপসচিব, ত্রাণ ও পুনর্বাসন অধিদফতরের পরিচালক, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

বিশ্বব্যাংক, ইউএনএফপিএ, এডিবি, সিআইডিএ, ইউএনডিপির অর্থায়নে পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পে উপপরিচালক, উপ-প্রকল্প পরিচালক, প্রকল্প পরিচালক এবং জাতীয় প্রকল্প পরিচালক হিসেবে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে খন্দকার আনোয়ারুল ইসলামের।

আনোয়ারুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগ থেকে বিএসএস (অনার্স) এবং এমএসএস ডিগ্রি অর্জন করেন। ডেভেলপমেন্ট প্ল্যানিংয়ের ওপরে তার একটি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাও রয়েছে।

তার স্ত্রী কামরুন নাহার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে কর্মরত। 

/এসআই/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম