সড়কে শৃঙ্খলার ক্ষেত্রে অনেক দুর্বলতা রয়েছে: খালিদ মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০১৯, ১৪:২৩আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ১৪:৩৭

কৃষ্ণা রায়কে দেখতে হাসপাতালে খালিদ মাহমুদ নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশে আমরা অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করছি। পদ্মা সেতু নির্মাণের চ্যালেঞ্জ নিয়ে জয়ী হয়েছি। কিন্তু দুঃখজনক হলেও সড়ক পরিবহনে শৃঙ্খলার ক্ষেত্রে আমরা অনেক দুর্বলতা লক্ষ্য করছি।’

শনিবার (৩১ আগস্ট) রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন সড়ক দুর্ঘটনায় পা হারানো বিআইডব্লিউটিসি’র কর্মকর্তা কৃষ্ণা রায়কে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। বাংলামোটর এলাকায় মঙ্গলবার ফুটপাতে ট্রাস্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় পা হারান কৃষ্ণা।

তিনি বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে একটি সুপারিশমালা দেওয়া হয়েছে। এটা বাস্তবায়নের মাধ্যমে যদি সড়কে শৃঙ্খলা ফিরে আসে তাহলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না।’

কৃষ্ণা রায়ের শারিরীক অবস্থা সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, ‘রোগীর দিক থেকে বললে ভালো না। ডাক্তারের দিক থেকে বললে তারা রোগীকে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে সর্বাত্মক চেষ্টা করছে। শুধু এ ধরনের না, বাংলাদেশে এরচেয়েও জটিল রোগের চিকিৎসা হয়ে থাকে। আশা করি তাকে সুস্থ জায়গায় নিয়ে আসবেন তারা।’

কৃষ্ণা রায়ের দুর্ঘটনায় আইনি পদক্ষেপ বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে বিচার ব্যবস্থা স্বাধীন। যে কেউ আদালতের দারস্থ হতে পারে। তারা বিচার চাইলে নিশ্চয় পাবেন।’

তিনি বলেন, ‘যেখানে পথচারী থাকার কথা সেখানে এই দুর্ঘটনা ঘটেছে। এটা আতঙ্কের বিষয়। গাড়িটির যান্ত্রিক ত্রুটি রয়েছে কিনা, ফিটনেস সার্টিফিকেট আছে কিনা কিংবা চালক সুস্থ আছে কিনা সেটা তদন্তের বিষয়। আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই বিষয়টি তদন্ত করে অপরাধীকে আইনের আওতায় আনবেন।’

তিনি আরও বলেন, ‘কৃষ্ণা রায় আমাদের বিআইডব্লিউটিসির হিসাব বিভাগের কর্মকর্তা। প্রধানমন্ত্রীও বিষয়টি নিয়ে কনসার্ন। আমরা তার চিকিৎসার জন্য যা যা প্রয়োজন তা করবো।’

 

 

/ইএইচএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম