সংসদ অধিবেশন বসছে কাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০১আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২১

সংসদ অধিবেশন (ফাইল ফটো) একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামীকাল রবিবার (৮ সেপ্টেম্বর) বসছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল ৫টায় অধিবেশন শুরু হবে।
এর আগে সংসদ ভবনে অনুষ্ঠেয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ অধিবেশনের মেয়াদসহ অন্যান্য কার্যক্রম নির্ধারিত হবে। সাংবিধানিক বাধ্যবাধকতার এ অধিবেশন সপ্তাহখানেক চলতে পারে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার সংবিধানিক ক্ষমতাবলে গত ২১ আগস্ট এ অধিবেশন আহ্বান করেন। সংবিধানের বিধান অনুযায়ী সংসদের দুটি অধিবেশনের মধ্যবর্তী বিরতি ৬০ দিনের বেশি হবে না। সংবিধানের এই বাধ্যবাধকতা মানতেই এ অধিবেশন বসছে।
এর আগে গত ১১ জুলাই সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এ অধিবেশনে বেশ কয়েকটি বিল উত্থাপন ও পাস হবে।

/ইএইচএস/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম