বাংলাদেশ-সৌদি আরব সম্পর্ক অনেক সুদৃঢ়: ধর্ম প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩৫আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩৮





সৌদি আরবের ধর্ম, দাওয়া ও গাইডেন্স বিষয়ক মন্ত্রী ড. আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল শেখের সঙ্গে অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, অতীতের যেকোনও সময়ের চেয়ে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক এখন অনেক সুদৃঢ় ও সৌহার্দ্যপূর্ণ।
রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে সৌদি আরবের জেদ্দায় কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে দেশটির ধর্ম, দাওয়া ও গাইডেন্স বিষয়ক মন্ত্রী ড. আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল শেখের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় মুসলমানদের ঐক্য খুবই জরুরি বলেও মন্তব্য করেন।
ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, সৌদি সরকারের আমন্ত্রণে ‘কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল কোরআন মেমোরাইজেশন কনটেস্ট’-এ অতিথি হিসেবে অংশ নিতে ৬ দিনের সফরে রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে ধর্ম প্রতিমন্ত্রী জেদ্দা পৌঁছান। এসময় ড. আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল শেখ তাকে স্বাগত জানান। পরে দুই মন্ত্রীর মধ্যে বৈঠক হয়। ওই বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক, রাজনৈতিক ও উন্নয়নে বিচক্ষণ নেতৃত্বের প্রশংসা করেন সৌদি মন্ত্রী।
পবিত্র মক্কা শরিফের মসজিদুল হারামে গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক কোরআন মেমোরাইজেশন কন্টেস্টের ৪১তম অধিবেশন শুরু হয়েছে। এটি চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত।
বাংলাদেশসহ প্রায় ১৫০টি দেশের প্রতিযোগীরা এতে অংশ নিয়েছেন।

/জেইউ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম