খালেদা জিয়ার হাঁটুব্যথা নিয়ে রাজনীতি করছে বিএনপি: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৯আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৬

Hasan

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে কথা বলে বিএনপি তাদের নেত্রীকে খাটো করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘রাজনৈতিক কোনও ইস্যু না পেয়ে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার হাঁটুব্যথা নিয়ে রাজনীতি করছে বিএনপি।’ সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘মিথ্যাচারের দিক থেকে মির্জা ফখরুল গোয়েবলসকেও হার মানিয়েছেন। তিনি মিথ্যাচারে নিজেই নিজের রেকর্ড ভঙ্গ করেছেন।’

বিএনপির রাজনীতিই মিথ্যার ওপরে প্রতিষ্ঠিত উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া এরশাদের কাছ থেকে দু’টি বাড়ি ও দশ লাখ টাকা নিয়েছেন। অপ্রিয় এ সত্য সংসদে উঠে আসায় মির্জা ফখরুল এই মিথ্যাচার করেছেন, যা কোনোভাবেই কাম্য নয়।’

তথ্যমন্ত্রী বলেন, ‘রংপুর উপনির্বাচনে বিএনপির পক্ষ থেকে বঙ্গবন্ধুর খুনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে।’

বঙ্গবন্ধুকে নিয়ে আন্তর্জাতিক সম্মেলন
এদিকে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ‘মিডিয়া, প্রচার ও ডকুমেন্টেশন উপকমিটি’র সভায় তথ্যমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু বিশ্বের সব শোষিতের পক্ষে ছিলেন। তার শোষণহীন বিশ্ব গড়ে তোলার স্বপ্নকে সবার মাঝে ছড়িয়ে দিতে বাংলাদেশ ও বিশ্বের প্রধান প্রধান আটটি শহরে বঙ্গবন্ধুকে নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হবে।’

উপকমিটির সদস্য সচিব হিসেবে তথ্য সচিব আবদুল মালেক অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ, বিভিন্ন টিভি চ্যানেলে নানা রকমের অনুষ্ঠান নির্মাণ, কফি টেবিল বুক-পকেট বুক ইত্যাদি প্রচার সামগ্রী তৈরির পরিকল্পনা পেশ করেন।

/এমএইচবি/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম