মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগের সুপারিশ চূড়ান্ত হবে ১৭ সেপ্টেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৯, ২২:২১আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ০০:৩৯

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগের সুপারিশ চূড়ান্ত হবে ১৭ সেপ্টেম্বর মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগের সুপারিশ চূড়ান্ত হবে আগামী ১৭ সেপ্টেম্বর। এদিন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বাধীন বাছাই কমিটি এই সুপারিশ চূড়ান্ত করবে। একইসঙ্গে কমিশনের অন্যান্য সদস্য নিয়োগের সুপারিশও করবে কমিটি। এরপর কমিশনের চেয়ারম্যানসহ অন্য সদস্যদের নিয়োগ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার (১১ সেপ্টেম্বর) বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এই তথ্য জানান।

গত ১ জুলাই মানবাধিকার কমিশনের চেয়ারম্যান রিয়াজুর রহমান দায়িত্ব ছাড়ার পর চেয়ারম্যানের পদটি খালি হয়ে যায়। এরপর কমিশনের সদস্য মো. নজরুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করলেও তিনিসহ অন্য সব সদস্যের মেয়াদ শেষ হয়েছে ৬ আগস্ট। এরপর থেকে অভিভাবক শূন্য রয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

তবে, চেয়ারম্যানসহ নতুন সদস্য  নিয়োগে কাজ শুরু করেছে বাছাই কমিটি। গত, ৫ সেপ্টেম্বর কমিটি একদফা বৈঠক করে চেয়ারম্যানসহ অন্য সদস্যদের সুপারিশের বিষয়ে আলোচনা করা হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর আরেক দফা বৈঠক করে সুপারিশ চূড়ান্ত করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে স্পিকার শিরীন শারমিন বলেন, ‘আমরা চেয়ারম্যানসহ অন্য সদস্য বাছাইয়ে একদফা বৈঠক করেছি। আরেক দফা বৈঠক করে সুপারিশ চূড়ান্ত করা হবে। প্রত্যেক পদের বিপরীতে দুই জন করে সুপারিশ করা হবে।’ বাছাই কমিটির সুপারিশ থেকে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন বলেও তিনি জানান।

প্রসঙ্গত, মানবাধিকার আইন ২০০৯ অনুযায়ী চেয়ারম্যানসহ নতুন কমিশন নিয়োগে ৭ সদস্যের বাছাই কমিঠি গঠনের কথা বলা হয়েছে। আইন অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার এই বাছাই কমিটির সভাপতি হবেন। এর অন্য সদস্যরা হচ্ছেন—আইনমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, আইন কমিশনের চেয়ারম্যান, মন্ত্রিপরিষদ সচিব এবং সরকারি দল ও বিরোধী দলের একজন করে সংসদ সদস্য।

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের