দেশে শিক্ষক-প্রশিক্ষক তৈরি করা হবে: শিক্ষা উপমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৯, ২৩:০০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ২৩:০২

মহিবুল হাসান চৌধুরী নওফেল

প্রশিক্ষণের জন্য শিক্ষকদের বিদেশে পাঠানোর পাশাপাশি আন্তর্জাতিক মানের প্রশিক্ষক এনে স্থানীয় পর্যায়ে ভালো মানের শিক্ষক-প্রশিক্ষক তৈরি করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বুধবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা উপমন্ত্রীর দফতরে গ্লোবাল পার্টনারশিপ এডুকেশন–এর প্রধান নির্বাহী কর্মকর্তা এলিট ওলব্রাইটের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাতে আসেন। এসময় শিক্ষা উপমন্ত্রী একথা বলেন।

মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা বর্তমানে শিক্ষা ব্যবস্থার প্রধান চ্যালেঞ্জ। উন্নত মানের শিক্ষার জন্য দরকার দক্ষ শিক্ষক। এই লক্ষ্যে সরকার শিক্ষক প্রশিক্ষণের পর্যাপ্ত সুযোগ সৃষ্টি করে যাচ্ছে।’

গ্লোবাল পার্টনারশিপ এডুকেশন–এর প্রধান নির্বাহী কর্মকর্তা এলিট ওলব্রাইট বলেন, ‘গ্লোবাল পার্টনারশিপ এডুকেশন বাংলাদেশে শিক্ষক প্রশিক্ষণে সহযোগিতা করতে আগ্রহী। শিক্ষা খাতে সরকারের স্তরভিত্তিক কৌশল বাস্তবায়নে সংস্থাটি সাহায্য করতে প্রস্তুত।’

এলিট ওলব্রাইটকে উপমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরপরই শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের উদ্যোগ নেন; যার ফলশ্রুতিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ সন্তোষজনক স্তরে উন্নীত হয়েছে। মাধ্যমিক স্তরে ছাত্রীদের সংখ্যা ছাত্রদের ছাড়িয়ে গেছে।’

উপমন্ত্রী বলেন, ‘দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে ১৮ বছর বয়স পর্যন্ত সব শিক্ষার্থীর জন্য তথ্য ও প্রযুক্তি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে এবং আগামী ২০২১ সাল থেকে সাধারণ ধারার শিক্ষায়ও বৃত্তিমূলক ট্রেড আবশ্যিক করা হবে। কারিগরি শিক্ষার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে; যাতে বিদেশে দক্ষ জনশক্তি পাঠানো যায়।’

/এসএমএ/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী