মালিকানা বুঝিয়ে দিলো বোয়িং, কাল দেশে আসছে ‘রাজহংস’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৭আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১১:১০

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মকর্তার কাছে রাজহংসের চাবি হস্তান্তর করেন বোয়িং কর্মকর্তা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চতুর্থ বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘রাজহংস’ দেশে আসছে কাল শনিবার (১৪ সেপ্টেম্বর)। যুক্তরাষ্ট্রের সিয়াটলে এভারেটে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং চাবি দিয়ে বিমানের কাছে মালিকানা হস্তান্তর করেছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১২ সেপ্টেম্বর সকালে মালিকানা হস্তান্তর অনুষ্ঠান হয়। বিমানের চতুর্থ ড্রিমলাইনার রাজহংস বাংলাদেশ সময় শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে দেশে এসে পৌঁছাবে।

বিমানকে উড়োজাহাজের মালিকানা হস্তান্তর করেন বোয়িং পরিচালক (ডেলিভারি কন্টাক্ট) জন বর্বার এবং বিমানের পক্ষে পরিচালক (প্রকিওরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট) মো. মমিনুল ইসলাম মালিকানা বুঝে নেন। এ সময় বিমানের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) মোহাম্মদ ইনামুল বারী, পরিচালক (প্রশাসন) জিয়াউদ্দিন আহমেদসহ বিমান ও বোয়িংয়ের কর্মকর্তারা   উপস্থিত ছিলেন।

ড্রিমলাইনার উড়োজাহাজ ‘রাজহংস’ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দেশে আসার কথা থাকলেও রাডারে ত্রুটি দেখা দেওয়ায় তা সারাতে ৪৮ ঘণ্টা সময় নেয় নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। বিমানের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, ‘উড়োজাহাজ রাজহংস ১৪ সেপ্টেম্বর দেশে আসবে। ওয়াটার ক্যাননের মাধ্যমে রাজহংসকে স্বাগত জানানো হবে।’

/সিএ/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের