প্রধানমন্ত্রীর বিদেশ যাওয়া-আসার সময় বিমানবন্দরে উপস্থিত থাকবেন যারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:১০আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪৭

 



প্রধানমন্ত্রীর বিদেশ যাওয়া-আসার সময় বিমানবন্দরে উপস্থিত থাকবেন যারা প্রধানমন্ত্রীর বিদেশ যাওয়া এবং দেশে ফেরার সময় বিমানবন্দরে তাকে বিদায় ও অভ্যর্থনা জানাতে মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ যেসব কর্মকর্তা উপস্থিত থাকবেন, তাদের নতুন তালিকা প্রণয়ন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলমের সই করা এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর সরকারি ও রাষ্ট্রীয় সফরে বিদেশযাত্রা এবং সফর শেষে দেশে ফেরার সময় বিমানবন্দরে উপস্থিত থাকবেন— ১. মন্ত্রিসভার জ্যেষ্ঠতম মন্ত্রী; ২. বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রী; ৩. মন্ত্রী ও প্রতিমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়; ৪. সংসদ উপনেতা; ৫. সংসদের চিফ হুইপ; ৬. সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের সাধারণ সম্পাদক; ৭. ডিপ্লোমেটিক কোরের প্রধান; ৮. স্বাগতিক দেশগুলোর মিশনপ্রধান; ৯. মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব এবং সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা, ১০. সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়; ১১. সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়; ১২. সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়; ১৩. সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়; ১৪. পুলিশের মহাপরিদর্শক; ১৫. মহাপরিচালক, প্রতিরক্ষা গোয়েন্দা অধিদফতর; ১৬. মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতর এবং ১৭. রাষ্ট্রাচার প্রধান, পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের ২৭ এপ্রিল ২০১৭ তারিখে জারি করা এ-সংক্রান্ত নির্দেশনা বাতিল করা হলো। এর পরিবর্তে নতুন এ নির্দেশনা কার্যকর হবে।

/এসআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম