সম্পাদক পরিষদের নতুন সভাপতি মাহফুজ আনাম, সম্পাদক নঈম নিজাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩৫ আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৯:১৪

মাহফুজ আনাম ও নঈম নিজাম ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যের সম্পাদক পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর ডেইলি স্টার সেন্টারে অনুষ্ঠিত সম্পাদক পরিষদের বৈঠকে দুই বছরের জন্য এই কমিটি গঠন করা হয়। সোমবার (১৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

কমিটির অন্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি হলে দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, সহ-সাধারণ সম্পাদক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, কোষাধ্যক্ষ সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি।

এছাড়া, নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন চার জন। তারা হলেন মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও  দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক।  নতুন কমিটি ১ অক্টোবর দায়িত্ব নেবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর এ কমিটির মেয়াদ শেষ হবে।

জানতে চাইলে নতুন কমিটির কোষাধ্যক্ষ সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি বলেন, ‘রবিবার এই নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।’ নতুন কমিটির  বিষয়টি  এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।  

উল্লেখ্য,  সংবাদপত্রের স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন, সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন ও সম্পাদকীয় প্রতিষ্ঠান শক্তিশালী করার লক্ষ্যে ২০১৩ সালে ‘সম্পাদক পরিষদ’ প্রতিষ্ঠা করা হয়। সম্পাদক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সমকালের সম্পাদক প্রয়াত গোলাম সারওয়ার।

/ইউআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বায়ার্ন-আর্সেনাল মহারণে ড্র, রিয়ালের গোল উৎসব
বায়ার্ন-আর্সেনাল মহারণে ড্র, রিয়ালের গোল উৎসব
সাংবাদিক আলিফ হত্যার সন্দেহভাজন আসামি গ্রেফতার
সাংবাদিক আলিফ হত্যার সন্দেহভাজন আসামি গ্রেফতার
ট্রেন লাইনচ্যুত: কন্ট্রোল রুমে মেরামত কাজের তথ্য দেওয়া হয়নি, প্রকৌশলী বরখাস্ত
ট্রেন লাইনচ্যুত: কন্ট্রোল রুমে মেরামত কাজের তথ্য দেওয়া হয়নি, প্রকৌশলী বরখাস্ত
ফেসবুক পেজ খুলে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২
ফেসবুক পেজ খুলে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট