সংসদীয় কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি সরকারি কর্মচারীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৯, ১৬:২৬আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩০

বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের মানববন্ধন বাংলাদেশ সচিবালয়ের মতো অন্যান্য দফতরে কর্মরত উচ্চমান সহকারী, প্রধান সহকারী, সহকারীর পদগুলোকে প্রশাসনিক কর্মকর্তা পদে উন্নীত করার দাবি জানিয়েছে ‘বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ’। একইসঙ্গে এসব পদকে দশম গ্রেডে উন্নীত করার বিষয়ে সংসদীয় কমিটির তিনবারের সুপারিশ দ্রুত বাস্তবায়নেরও দাবি জানায় সংগঠনটি। শনিবার ২১ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।

 সংগঠনের সভাপতি কে এম বদিউজ্জামান বলেন, বাংলাদেশ সচিবালয়ের ভেতরে ও বাইরে সরকারি বিভিন্ন দফতরের প্রধান সহকারী, উচ্চমান সহকারী ও সহকারীর পদ ও বেতন স্কেল এক ও অভিন্ন হওয়ার পরও তৎকালীন সরকার ১৯৯৫, ৯৭ ও ৯৯ সালের প্রজ্ঞাপন দিয়ে শুধু সচিবালয়ে ওই সব পদকে আপডেট করে প্রশাসনিক কর্মকর্তার পদ পরিবর্তনসহ দশম গ্রেডে উন্নীত করে। ফলে সরকারি দফতরগুলোর মধ্যে পদ ও বেতন বৈষম্যের সৃষ্টি হয়।

কে এম বদিউজ্জামান আরও বলেন, পাবলিক সার্ভিস কমিশন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বাংলাদেশ সুপ্রিম কোর্টে কর্মরতদের পদ আপগ্রেড করা হয়েছে। কিন্তু অন্য দফতরের ওই পদবিগুলো আজ পর্যন্ত আগের অবস্থায় রয়েছে। তাই অবিলম্বে আমরা এই পদ বৈষম্যের অবসান চাই। 

মানববন্ধনে সংগঠনের মহাসচিব আবু নাসির খানসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

/এইচএন/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম