ক্যাসিনো প্রসঙ্গে মেয়র সাঈদ খোকন

‘বিব্রত হওয়ার প্রশ্নই আসে না, আইন নিজস্ব গতিতে চলবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৫:১৯আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩৩

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মেয়র সাঈদ খোকন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ‘কোনও কাউন্সিলর ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে  আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। নির্বাচিত মেয়র হিসেবে আমি সর্বাত্মক সমর্থন, সাহায্য ও সহযোগিতা করবো।  এ ধরনের কর্মকাণ্ড হতে পারে।  আমাদের এগুলোতে বিব্রত হওয়ার প্রশ্নই ওঠে না।’ 

অবৈধ ক্যাসিনো ব্যবসার সঙ্গে একজন কাউন্সিলর জড়িত। এ কারণে  বিব্রত কিনা—সাংবদিকদের এমন প্রশ্নের জবাবে মেয়র একথা বলেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা আনতে গঠিত কমিটির ১২তম সভায় তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, ‘একজন কাউন্সিলরের (ডিএসসিসির ৯নং ওার্ড কাউন্সিলর এ কে এম মোমিনুল হক সাঈদ) শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে মন্ত্রণালয়ে অভিযোগ দিয়েছিলাম।  তিনি করপোরেশনের বোর্ড সভায় নিয়মতি অনুপস্থিত থাকেন। তিনি যাতে অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ করতে না পারেন সেজন্য আমরা বিমান বন্দর কর্তৃপক্ষকেও চিঠি দিয়ে জানিয়েছি।’ 

তিনি  বলেন, ‘প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন এবং সারাদেশের মানুষ তাতে  যেভাবে সমর্থন করছে সেখানে ঢাকা দক্ষিণ সিটি করপেরেশনের নির্বাচিত মেয়র হিসেবে আমি তাকে সমর্থন করছি। আবারও কোটি মানুষের পক্ষ থেকে আমরা বলতে চাই থ্যাংক ইউ পিএম। দেশবাসীর আশা এই অভিযান একটা সফল পরিণতির মধ্য দিয়ে শেষ হবে।’ 

মেয়র বলেন, ‘এই অভিযানে শুধু ঢাকা নয়, সারাদেশই পরিচ্ছন্ন হবে। এখানে জনপ্রতিনিধিদের জড়িয়ে যাওয়ার বিষয়টি এসেছে। আইন তার নিজস্ব গতিতে চলবে। তিনি যে পর্যায়ের জনপ্রতিনিধি হোক না কেন নির্দেশনা বাস্তবায়নে আইন প্রয়োগকারী সংস্থা শূন্য ট্রলারেন্স নীতি অবলম্বন করবে।’

সভায় তিনি আরও বলেন,রিকশাসহ যেকোনও অবৈধ যানবাহন বন্ধে অনতিবিলম্বে অভিযান পরিচালনা করা হবে। পাশিপাশি ফুটপাত, অবৈধ পার্কিং ও অবৈধ স্থাপনা অপসারণেও অভিযান করা হবে।

 

/এসএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম